প্রতিবেদক, রাজনীতি ডটকম

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্ত্র উদ্ধার একটা চলমান প্রক্রিয়া। নির্বাচন উপলক্ষ্যে নয়, সারাবছরই যেন কোনো ধরনের অস্ত্র দেশে ঢুকতে না পারে, সেজন্য পদক্ষেপ নেওয়া হবে। আজও অস্ত্র উদ্ধার হয়েছে। নির্বাচনের আগে আমরা আশা করছি প্রায় সব অস্ত্র উদ্ধার করতে পারব।’
নির্বাচনের সময় বিদেশ থেকে অস্ত্র ঢোকার প্রবণতা নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই ধরনের প্রবণতা রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনকে ঘিরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানো এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না—এমন বক্তব্য নিয়ে তিনি বলেন, ‘এখন দেশ স্বাধীন, সবাই মত প্রকাশ করতে পারে। জনগণই মূল ফ্যাক্টর। যখন জনগণ এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে যাবে, তখন এসব নিয়ে কোনো সমস্যা হবে না।’
সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত। সীমান্ত এলাকার জনগণও অত্যন্ত সচেতন। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা সেভাবেই নিচ্ছি। আল্লাহর ইচ্ছায় ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না।’

গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ সময় রাত ৯টায় তার এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি আন্তর্জাতিক এই ফোরামের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। এর আগে গত জুন মাসে গোপন ব্যালটে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।
৪ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
৫ ঘণ্টা আগে
আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়।
৫ ঘণ্টা আগে