তিনি বলেন, গার্মেন্টস শিল্পের পরে গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে জাহাজ নির্মাণ শিল্প। এটাকে আমাদের সমর্থন জানাতে হবে। আমরা এই শিল্পের আইন প্রণয়ন করে দিয়ে যাবো। এটা আমরা শুরু করে দিয়ে যাবো। আমাদের সময় কম। পরবর্তী নির্বাচিত সরকার এটা বাস্তবায়ন করবে।
আলোচনায় বাংলাদেশ-আলজেরিয়ার মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের জন্য বিভিন্ন কার্যক্রমের প্রস্তাব করা হয়। এছাড়াও, কৃষি ও কৃষি-শিল্প, তৈরী পোষাক, জ্বালানি, জাহাজ নির্মাণ শিল্প, ফল রপ্তানি, খেলাধুলা, তথ্যপ্রযুক্তি, জনশক্তি রপ্তানি, সাংস্কৃতিক বিনিময়সহ নানা বিষয়ে বাংলাদেশ এবং আলজেরিয়ার মধ্যে বিদ্যমান
আইজিপি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল নয়, এটা আমাদের গণতন্ত্রের শেকড়কে আরও মহিমান্বিত করার এক সুযোগ। আমাদের প্রায় দেড় লাখ পুলিশ সদস্য নির্বাচনের সময় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাদের প্রত্যেকের কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিকভাবে মনিটরিং করা হবে। সুতরাং প্রশিক্ষণ ও প্রস্তুতি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৬ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪৩ দশমিক ২ শতাংশ নারী।
শফিকুল আলম বলেন, আজকের উপদেষ্টামণ্ডলীর বৈঠক থেকে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয়ভাবে কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সে জন্য পদক্ষেপ নিতে বলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শপথবাক্য পাঠ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদের প্রার্থীরা।
সীমানা পুনঃনির্ধারণে ইসি সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে। এ নিয়ে আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। তার দাবি, এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে।
দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরু থেকে ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবার চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
উপদেষ্টা জানান, ক্যালেন্ডারের ছুটি কমানোর পরিকল্পনা করছি। তবে সাপ্তাহিক ছুটি দুই দিনই থাকছে। এটি চূড়ান্ত করার পর সবাইকে জানিয়ে দেব। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।
পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) শামসুদ্দোহা খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। চেক জালিয়াতির মামলায় আজ রোববার সকালে ঢাকার নবাবগঞ্জে তাঁর নিজ রিসোর্ট ওয়ান্ডারল্যান্ড গ্রিন পার্ক রিসোর্ট থেকে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
রাজবাড়ীতে অস্থিতিশীল পরিস্থিতির প্রসঙ্গে উপদেষ্টা জানান, ঘটনাটি তদন্তাধীন। তিনি বলেন, “ইতোমধ্যে পাঁচজনকে আইনের আওতায় আনা হয়েছে। তদন্ত শেষ হলে কারা এর সঙ্গে জড়িত ছিল তা স্পষ্ট হবে।”
তার চিন্তা বুঝতে সহায়ক বিশেষ করে 'সাম্প্রদায়িকতা' (১৯৬৬), 'সংস্কৃতির সংকট' (১৯৬৭), 'সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা' (১৯৬৯)—তিনটি বই। এই বই লিখেই তিনি ক্ষান্ত হননি। তিনি শাসকদের অধীনে চাকরি পর্যন্ত করবেন না, এ মনোভাব পোষণ করে চাকরি থেকে ইস্তফা দেন।
চন্দ্রগ্রহণটি আজ ৭ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে পরদিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে গ্রহণ।
তিনি অভিযোগ করেন, একাধিকবার কমিটি গঠনসহ সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে নানামুখী আশ্বাসের পরও কিছুই বাস্তবায়ন করেনি বিদ্যুৎ মন্ত্রণালয়। উপরন্তু আন্দোলনের সঙ্গে জড়িতদের চাকরিচ্যুতি, বদলিসহ শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে হয়রানি করা হচ্ছে। ফলে তাদের চরম অসন্তোষ বিরাজ করছে।
বিতর্কে অংশ নিয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আব্দুল কাদের বলেন, একজন ভিপি প্রার্থী হিসেবে আমার প্রধান কাজ হবে—বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। আবাসন সমস্যা সমাধান, ভর্তি নীতিমালা সহজ করা, এবং সর্বোপরি শিক্ষকদের সদিচ্ছা ও জবাবদিহিতা
নারীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, নিরাপদ ক্যাম্পাস তখনই হবে যখন এই ক্যাম্পাসের প্রতিটি ইঞ্চি মাটি নারী শিক্ষার্থীর জন্য সমানভাবে নিরাপদ হবে। এজন্য আমরা ক্যাম্পাসকে বিভিন্ন জোনে ভাগ করব—রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন—যাতে কোথায় কী ধরণের বিধিনিষেধ থাকবে, কে কোথায় যেতে পারবে, তা নির্ধারিত হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে নতুন করে ৩৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৩২ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮৩১ জনে।