আলজেরিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াবে বাংলাদেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল আলজিয়ার্সের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছে।

পরিদর্শনকালে ফোরামের সদস্যরা আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল হুদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আলজেরিয়াতে বাংলাদেশের রপ্তানি সুযোগ বৃদ্ধিসহ ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। রোববার (৭ সেপ্টেম্বর) আলজেরিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

রাষ্ট্রদূতর সঙ্গে মতবিনিময়কালে প্রতিনিধিদল বাংলাদেশের বাজারে আলজেরিয়ার পণ্য সরবরাহ বৃদ্ধির পাশাপাশি আলজেরিয়াতে বাংলাদেশের রপ্তানিপণ্য বৃদ্ধির নানা দিক সম্পর্কে আলোকপাত করেন।

আলোচনায় বাংলাদেশ-আলজেরিয়ার মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের জন্য বিভিন্ন কার্যক্রমের প্রস্তাব করা হয়। এছাড়াও, কৃষি ও কৃষি-শিল্প, তৈরী পোষাক, জ্বালানি, জাহাজ নির্মাণ শিল্প, ফল রপ্তানি, খেলাধুলা, তথ্যপ্রযুক্তি, জনশক্তি রপ্তানি, সাংস্কৃতিক বিনিময়সহ নানা বিষয়ে বাংলাদেশ এবং আলজেরিয়ার মধ্যে বিদ্যমান ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়, যা আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে নতুন ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে।

আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল হুদা বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের অধিকতর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে ফোরামের এ সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

রাষ্ট্রদূত আরও বলেন যে, এ ধরনের আলোচনা এবং সহযোগিতামূলক বিভিন্ন উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করবে।

বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের সভাপতি মোহাম্মদ নূরুল মোস্তফা ও সাধারণ সম্পাদক আলী হায়দার চৌধুরীসহ ফোরামের তেরজন সদস্য বর্তমানে আলজেরিয়ায় বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই এবং ইন্টার-আফ্রিকান ট্রেড ফেয়ারে অংশগ্রহণের লক্ষে আলজেরিয়াতে ভ্রমণ করছেন।

ব্যবসায়ী প্রতিনিধিদল তাদের সফরকালে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রে চিহ্নিত করার পাশাপাশি আলজেরীয় সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক মানদণ্ডে দেশে ৫৮ হাজার ৫৯৮ চিকিৎসকের ঘাটতি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন রয়েছে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক। এ ছাড়া সরকারি হাসপাতালে অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ীও চিকিৎসকের শূন্য পদ রয়েছে ১১ হাজার ৪৯৫টি।

১০ ঘণ্টা আগে

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড়

এর আগে ছাদে সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এ ক্ষেত্রে সরকার জাতীয় গ্রিডে যুক্ত হওয়া প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সাড়ে ১০ টাকা করে দেবে।

১০ ঘণ্টা আগে

সংসদে আরও ৪টি স্থায়ী কমিটি গঠিত

স্থায়ী কমিটিগুলোর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটিতে সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে (ভোলা-৩ আসনের সংসদ সদস্য)।

১১ ঘণ্টা আগে

গাজী নজরুলকে নিয়ে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর ‘বাগ্‌যুদ্ধ’

এ সময় কেবল দল থেকে বহিষ্কার নয়, সংবিধানের ৭০ অনুচ্ছেদ ব্যবহার করে ফ্লোর ক্রসিংয়ের দায়ে গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের ‘বুদ্ধি’ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘টিপস’ দেওয়াকে দুর্বল মানুষকে জব্দ করতে গ্রামে মেম্বার নির্বাচনে প্রার্থী দাঁড় করিয়ে দেওয়ার প্রচলিত কথার সঙ্গে তুলনা করেন

১২ ঘণ্টা আগে
Advertisement