প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) শামসুদ্দোহা খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। চেক জালিয়াতির মামলায় আজ রোববার সকালে ঢাকার নবাবগঞ্জে তাঁর নিজ রিসোর্ট ওয়ান্ডারল্যান্ড গ্রিন পার্ক রিসোর্ট থেকে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল হক গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শামসুদ্দোহাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
শামসুদ্দোহা ২০২৪ সালের নভেম্বরে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদকের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। ওই মামলা আদালতে বিচারাধীন। তাঁর বিরুদ্ধে ২০১৯ সালের ২১ জানুয়ারি ৮ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ২০২৪ সালের ২ জুলাই শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। পরে আদালতে জামিন চাইলে শামসুদ্দোহাকে তখন কারাগারে পাঠান বিচারক। পরে জামিন পান পুলিশের এই সাবেক কর্মকর্তা।
দুদকের অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, পুলিশের সাবেক এই অতিরিক্ত মহাপরিদর্শকের বিরুদ্ধে ২১ কোটি ৫ লাখ ২৫ হাজার টাকার অপরাধলব্ধ আয়ের তথ্যপ্রমাণ পেয়েছে দুদক। অভিযোগপত্রে তাঁর বিরুদ্ধে ২ কোটি ৮৭ লাখ ৩ হাজার ৩৮৩ টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।
১৬ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার
১৬ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’
১৮ ঘণ্টা আগে
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
১৮ ঘণ্টা আগে