প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাম্প্রতিক কয়েকটি ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতির দিকে গেছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেমন ছিল, সাম্প্রতিক কয়েক দিনের ঘটনায় সেটা কিছুটা খারাপ হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনতে।”
রাজবাড়ীতে অস্থিতিশীল পরিস্থিতির প্রসঙ্গে উপদেষ্টা জানান, ঘটনাটি তদন্তাধীন। তিনি বলেন, “ইতোমধ্যে পাঁচজনকে আইনের আওতায় আনা হয়েছে। তদন্ত শেষ হলে কারা এর সঙ্গে জড়িত ছিল তা স্পষ্ট হবে।”
তিনি আরও বলেন, “কারও অবহেলা বা গাফিলতি থাকলে তদন্তে বের হবে। আগে থেকেই কর্মকর্তাদের সরিয়ে দিলে তদন্তের গুরুত্ব নষ্ট হবে। দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে, আর নির্দোষ প্রমাণিত হলে কারও বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে না।”
সামাজিক যোগাযোগমাধ্যমে আগাম হুমকি থাকার পরও কেন অস্থিরতা ঠেকানো যায়নি—এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা ব্যর্থ হইনি। যারা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। তবে আমরা অনেকটাই অসহিষ্ণু হয়ে পড়েছি। সমাজে ধৈর্যের অভাব তৈরি হয়েছে। তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।”
আসন্ন জাতীয় নির্বাচনে এ ধরনের পরিস্থিতি জনগণের অংশগ্রহণে প্রভাব ফেলবে কিনা—এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন তাদের কেউ প্রতিহত করতে পারবে না। ভোটকেন্দ্রে যেতে জনগণকে বাধা দেওয়ার মতো শক্তি কারও নেই।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন রয়েছে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক। এ ছাড়া সরকারি হাসপাতালে অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ীও চিকিৎসকের শূন্য পদ রয়েছে ১১ হাজার ৪৯৫টি।
১০ ঘণ্টা আগে
এর আগে ছাদে সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এ ক্ষেত্রে সরকার জাতীয় গ্রিডে যুক্ত হওয়া প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সাড়ে ১০ টাকা করে দেবে।
১০ ঘণ্টা আগে
স্থায়ী কমিটিগুলোর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটিতে সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে (ভোলা-৩ আসনের সংসদ সদস্য)।
১১ ঘণ্টা আগে
এ সময় কেবল দল থেকে বহিষ্কার নয়, সংবিধানের ৭০ অনুচ্ছেদ ব্যবহার করে ফ্লোর ক্রসিংয়ের দায়ে গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের ‘বুদ্ধি’ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘টিপস’ দেওয়াকে দুর্বল মানুষকে জব্দ করতে গ্রামে মেম্বার নির্বাচনে প্রার্থী দাঁড় করিয়ে দেওয়ার প্রচলিত কথার সঙ্গে তুলনা করেন
১২ ঘণ্টা আগে