বিরোধিতার মধ্যেই টেলিকম লাইসেন্সিং নীতিমালার গেজেট জারি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
টেলিকম টাওয়ার। প্রতীকী ছবি

টেলিকম, আইআইজি, আইজিডব্লিউর মতো টেলিযোগাযোগ খাতের অংশীজনদের বিরোধিতার মধ্যেই ‘টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি’র গেজেট প্রকাশ করেছে সরকার।

এই নীতিমালা নিয়ে সরকার বলছে, টেলিযোগাযোগ খাতে গ্রাহকের কাছে সেবা পৌঁছাতে অতি মাত্রায় মধ্যস্বত্বভোগীর উপস্থিতি থাকায় এ খাতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এই নীতিমালার মাধ্যমে সেই স্তর কমবে, গ্রাহককে সরাসরি সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) এ নীতিমালার গেজেট প্রকাশ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়। গত ৪ সেপ্টেম্বর এ নীতিমালায় অনুমোদন দিয়েছিল উপদেষ্টা পরিষদ।

শুরু থেকেই নীতিমালার বিরোধিতা করে আসছে এ খাতের মধ্যস্তরে থাকা আইআইজি, আইজিডব্লিউ, আইসিএক্সের মতো দেশীয় ব্যবসায় প্রতিষ্ঠানগুলো। তারা এ নীতিমালা নিয়ে আদালতে যাওয়ার ঘোষণাও দিয়েছে। নীতিমালার গেজেট প্রকাশের পর নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে মোবাইল অপারেটর রবি ও বাংলালিংকও।

এর আগে টেলিকম লাইসেন্সিং নীতিমালা নিয়ে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এ নীতিমালার মাধ্যমে লাইসেন্সিংয়ের ক্ষেত্রে স্তরায়ন কমিয়ে আমরা মধ্যস্বত্বভোগী কমিয়ে দেবো এবং প্রতিযোগিতামূলক সেবা নিশ্চিত করব। এতে সরকারের রাজস্ব না কমিয়েও গ্রাহকদেরকে সুলভ মূল্যে সেবা দেওয়া সম্ভব হবে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বিটিআরসি ২৬ ধরনের লাইসেন্স দিয়ে থাকে। দুই হাজার ৯৯৯টি প্রতিষ্ঠান এসব লাইসেন্স নিয়ে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। এতে সেবা জনগণের কাছে পৌঁছাতে অনেক স্তর তৈরি হয়, যা এই খাতকে বিশৃঙ্খল করে দিয়েছে। এখন মধ্যসত্ত্বভোগীদের স্তরগুলো বাদ দিয়ে মাত্র তিনটি স্তরে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, এর ফলে মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে আধুনিক ও যুগোপযোগী ব্যবস্থা করা হয়েছে। এতে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে সেবার মান নিশ্চিত করতে হবে, গ্রাহকও সুলভে সেবা পাবে।

এ নীতিমালা নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতিতে টেলিকম অপারেটর রবি বলেছে, টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতি আমাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। কারণ সরকারের সঙ্গে আলোচনার সময় দেওয়া কোনো প্রস্তাবকেই প্রতিফলিত করে না। এ ত্রুটি গভীর হতাশাজনক, বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের জন্য যাদের এই বাজারে দীর্ঘমেয়াদে থাকার প্রতিশ্রুতি রয়েছে।

পৃথক বিবৃতিতে আরেক অপারেটর বাংলালিংক নীতিমালাকে স্বাগত জানালেও বিদেশি বিনিয়োগ নিয়ে উদ্বেগ জানিয়ে বলেছে, আমরা সংশোধিত টেলিকম নীতিতে প্রতিফলিত ইতিবাচক পদক্ষেপগুলিকে স্বীকৃতি দিই, যেমন— সক্রিয় নেটওয়ার্ক স্পেকট্রাম ভাগাভাগি। তবে বাধ্যতামূলক মালিকানার প্রয়োজনীয়তা সম্পর্কিত আমাদের কিছু উদ্বেগ রয়েছে, যা বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করে। তবুও আমরা ডিজিটাল বিভাজন দূর করতে কর্তৃপক্ষের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দুই পা হারিয়ে ২৫ বছর পর দেশে ফরিদ, কক্সবাজারে মিলল পরিবার

সকাল থেকেই পরিবারের সন্ধানে কাজ শুরু করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের কর্মীরা। স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় মানুষের সহযোগিতায় দেশে ফেরার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা পালং ইউনিয়নের নাছির পাড়ায় তার পরিবারের সন্ধান পাওয়া যায়।

১০ ঘণ্টা আগে

মজুত কমায় গ্যাস সরবরাহ আরও কমেছে, আসছে ২ কার্গো

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টায় দুই ভাসমান টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহের হার ছিল ৬৩ কোটি ১০ লাখ ঘনফুট। আগের দিন সোমবার রাত ৮টায় এই সরবরাহ ছিল ৬৬ কোটি ৬০ লাখ ঘনফুট। অর্থাৎ, মঙ্গলবার সন্ধ্যায় এলএনজি সরবরাহ ৩ কোটি ৫০ লাখ ঘনফুট বা ৫ দশমিক ৩ শতাংশ কমেছে।

১৩ ঘণ্টা আগে

অনলাইনে শিশুর যৌন নির্যাতন ঠেকাতে আইনি কাঠামো জোরদারের তাগিদ

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও ‘টেরে ডেস হোমস (টিডিএইচ) নেদারল্যান্ডসে’র কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন ‘স্পিক আপ!’ প্রকল্পের অধীনে আয়োজিত এক বিশেষ ওরিয়েন্টেশন সভায় এসব বিষয়ে আলোচনা হয়।

১৪ ঘণ্টা আগে

নোবিপ্রবিতে ছাত্রদলের দুপক্ষের পালটাপালটি ধাওয়া-সংঘর্ষ, আহত ৫

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের অনুসারীদের সঙ্গে জ্যেষ্ঠ সহসভাপতি সাব্বির হোসেন শান্তর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহতদের মধ্যে দুজনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে