এর আগে, গত ৩ মার্চ এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে এক হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ফেব্রুয়ারিতে ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৪৭৮ টাকা।
এতে বলা হয়, ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, টাঙ্গাইল এবং কুমিল্লা জেলার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাদের জন্য আমরা কী ধরনের সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারি তা তারা সরেজমিন দেখবেন। অন্যদিকে সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টার্টআপ কানেক্ট নামে দিনব্যাপী অনুষ্ঠানসূচি রয়েছে। সেখানে যেসব আরলি স্টেজ স্টার্টআপ এবং ভেঞ্চার বিনিয়োগকারী আসছেন তাদের মধ্যে ম্যাচ মেকিং ইভেন্ট, নেটওয়ার্কিং ও প্যানেল
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামীপন্থী ৮৪ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া আদালত আরও নয়জন আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন।
গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (৬ এপ্রিল) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
সরকারি কর্মচারী বাতায়নে (জিইএমএস) পিডিএসের ব্যক্তিগত তথ্য হালনাগাদকরণের ক্ষেত্রে অনূর্ধ্ব- ছয় (৬) মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ সব ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ভারত মুসলমানবিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (৬ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানের দুর্নীতি অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক্ষেত্রে তার আসামি হওয়ারও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
কোচিং ক্যারিয়ারে সফলতার পাশাপাশি অদ্ভুত সব কাণ্ড ঘটিয়ে আগে থেকেই সমালোচিত এবং বিতর্কিত জোসে মরিনিও। এবার যেমন প্রতিপক্ষের কোচের নাক টিপে দিয়ে জন্ম দিয়েছেন বিতর্ক। এই ঘটনার পরই ধারণা করা হয়েছিল নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন তিনি।
প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সীমানা পুনর্নির্ধারণসহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে। প্রতিটি পদক্ষেপ সরকারকে সময়ে সময়ে জানানো হচ্ছে বলেও জানান তিনি।
টাঙ্গাইলের দেলদুয়ারে এক মাদ্রাসা শিক্ষার্থী (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে অভিযুক্ত প্রতিবেশী দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই ব্যক্তি উপজেলার ডুবাইল ইউনিয়নের বর্ণী গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৫৫)।
সরকারি সফরে রাশিয়া গেলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। চার দিনের রাশিয়া সফর শেষে আগামী ১০ এপ্রিল তিনি ক্রোয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন। রবিবার (৬ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
ঈদুল ফিতর উপলক্ষে টানা নয়দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে দেশের সব সরকারি অফিস-ব্যাংক-আদালত। সেইসঙ্গে রোজার আগের সূচিতেও (৯টা থেকে ৫টা) ফিরছে সব অফিস। এর ফলে আবার কর্মচঞ্চল হয়ে উঠবে সব অফিস।