প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক পরামর্শ সহায়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন পারিবারিকভাবে ব্যারিস্টার নুসরাত খানকে বিয়ের আংটি পরিয়েছেন।
পাত্রী নুসরাত খান টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।
ঢাকা অবিভক্ত সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং বিএনপির প্রবীণ নেতা মরহুম সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে আংটি পরানোর অনুষ্ঠান সম্পন্ন হয়।
ইশরাক হোসেনের মা ইসমত হোসেন এবং নুসরাত খানের বাবা নুর মোহাম্মদ খান—দুজনের সঙ্গেই কথা বলেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, “দুই পরিবারই জানিয়েছেন, অনুষ্ঠানটি পারিবারিকভাবে স্বল্প পরিসরে আয়োজন করা হয়। তাঁরা নবদম্পতির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।”

ফল প্রকাশের পরদিন ১১ আগস্ট থেকে আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীদের পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। গতকাল সোমবার পর্যন্ত এ আবেদনের সুযোগ পেয়েছেন পরীক্ষার্থীরা। প্রতিটি পত্রের ফল পুনর্নিরীক্ষণের জন্য পরীক্ষার্থীদের ১৫০ টাকা করে ফি দিতে হয়েছে।
১২ ঘণ্টা আগে
সরকারের প্রথম ১৮০ দিনে কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি ‘সন্তোষজনক’ বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী। কৃষি উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
১২ ঘণ্টা আগে
এর আগে সোমবার রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার ইন্সপেক্টর আবদুল হান্নান মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।
১৩ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পিএসসি সচিবালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন জানিয়ে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, “চেয়ারম্যান স্যারের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।”
১৩ ঘণ্টা আগে