সংশ্লিষ্ট সূত্র মতে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ গত ২০ মার্চ শুরু হয়। ঈদের ছুটির কারণে বন্ধ থাকলেও সোমবার থেকে আবারও শুরু হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হলো। প্রজ্ঞাপনে তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।
সোমবার (৭ এপ্রিল) পাঠানো ওই চিঠিতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন—বাংলাদেশকে সময় দেওয়া হোক, যাতে আমদানি বাড়িয়ে ও শুল্ক কাঠামো সংস্কার করে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা যায়।
হিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা-১ (৮,০৯১ মিটার) পর্বতের চূড়ায় এবার বাংলাদেশের পতাকা ওড়ালেন বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে এই কৃতি গড়েছেন তিনি। সোমবার (৭ এপ্রিল) সকালে তিনি পর্বতশৃঙ্গে পৌঁছান। সেখানে বাবরের সঙ্গে আছেন গাইড ফূর্বা অংগেল শেরপা।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। সোমবার (৭ এপ্রিল) গুলশানের এক বিবৃতিতে এ সতর্কতা জারি করেছে দূতাবাস।
পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সোমবার (৭ এপ্রিল) দুপরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ আহ্বান জানান।
বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক স্থাপনের বিষয়ে প্রচলিত আইনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করা হয়েছে। রিটে বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক স্থাপনকে শাস্তিযোগ্য অপরাধ করার বিধান কেন অবৈধ, বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস বর্জন করলে শিক্ষার্থীদের ডাবল অ্যাবসেন্ট দেওয়ার হুমকি দেওয়া সেই শিক্ষককে বহিষ্কার করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
দেশে ইন্টারনেটের দাম আরও কমাতে সরকার কাজ করছে জানিয়ে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, এরইমধ্যে সাবমেরিন কেবলের ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমানো হয়েছে। মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের নীতি সহায়তা দেয়া হচ্ছে। যার ম
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে দেশজুড়ে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি চলছে। এরই মধ্যে বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানও ফিলিস্তিনের পক্ষে নোটিশ দিয়ে এ কর্মসূচির সাথে সংহতি জানিয়েছে ।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষকরা ‘নো ওয়ার্ক’ কর্মসূচি এবং শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন।
রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) রাজধানীর মহাখালী থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ের কারণে ওই মামলায় কি শুধু শেখ হাসিনাই একমাত্র আসামি থাকবেন? জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, এখনো এটা ঠিক করা হয়নি। শুধু শেখ হাসিনাও থাকতে পারেন। আবার তার কমান্ডের প্রেক্ষিতে যারা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে চার ধরনের ভূমিসেবা অনলাইনে নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সেবাগুলো হচ্ছে— এলডি ট্যাক্স (সারাদেশে), ই-মিউটেশন (পাইলট ফেইজ, ঢাকার ১৯টি সার্কেল), ই-পর্চা (সারাদেশে), ই-খতিয়ান এবং মৌজা ম্যাপ (সারাদেশে)। এলডি ট্যাক্স সেবাটি সারা দেশে উন্মুক্ত হয়েছে। ইতিমধ
এর আগে, গত ৩ মার্চ এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে এক হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ফেব্রুয়ারিতে ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৪৭৮ টাকা।