প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান শুরু, পাবে ৫ কোটি শিশু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (১২ অক্টোবর) রাজধানীর আজিমপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। এই কর্মসূচির আওতায় আগামী ১৩ নভেম্বর পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘টাইফয়েডে এখনো দেশের শিশুদের মৃত্যু হয়—এটা আমাদের লজ্জার।

ডায়রিয়া, রাতকানা রোগসহ অনেক কিছু আমরা প্রতিরোধ করেছি, এবার টাইফয়েড প্রতিরোধেও সফল হব ইনশাআল্লাহ।’

নূরজাহান বেগম বলেন, ‘আমাদের এখন সবচেয়ে বড় লক্ষ্য— রোগ প্রতিরোধ। যত বেশি মানুষ, বিশেষ করে শিশুদের প্রতিরোধমূলক টিকার আওতায় আনা যাবে, ততই হাসপাতালে ভিড় ও চাপ কমবে।’

স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, ‘টাইফয়েড এমন একটি রোগ, যা সচেতনতা ও টিকাদানের মাধ্যমে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব।

এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা যদি প্রতিটি শিশুর কাছে টিকা পৌঁছে দিতে পারি, তাহলে দেশে টাইফয়েডে মৃত্যুর ঘটনা কার্যত বন্ধ করা সম্ভব হবে। এ উদ্যোগ আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

অধিদপ্তর জানিয়েছে, জন্মসনদ না থাকা শিশুরাও এই টিকা পাবে।

ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করেছে এই টিকা, যা সরকার পেয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভির সহায়তায়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

১৩ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরের সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’ এখন ঢাকার বিআরটিএ কার্যালয়ে

একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।

১৪ ঘণ্টা আগে

আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান কঠিন: শামা ওবায়েদ

এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।

১৬ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে ‘সুপারসেল কারবাজার’ চালু

প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।

১৬ ঘণ্টা আগে
Advertisement