আহমদ রফিক স্মরণে শোকসভা ২৪ অক্টোবর, আয়োজনে ১৫১ সদস্যের কমিটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১৯: ১০

ভাষাসংগ্রামী, লেখক ও রবীন্দ্রগবেষক আহমদ রফিকের স্মরণে আগামী ২৪ অক্টোবর বাংলা একাডেমিতে শোকসভা আয়োজন করবে আহমদ রফিক ফাউন্ডেশন। এ শোকসভা আয়োজনে ১৫১ সদস্যের জাতীয় কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা নতুন দিগন্ত কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আহমদ রফিক ফাউন্ডেশনের সভাপতি কবি মুনীর সিরাজ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাহিত্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এতে অংশ নেন। আলোচনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল সাদীকে সদস্যসচিব করে শোকসভা আয়োজক কমিটি গঠন করা হয়।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ অক্টোবর বিকেল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ভাষাসংগ্রামী আহমদ রফিকের স্মরণে শোকসভা হবে। এতে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী ও ছাত্র সমাজ অংশগ্রহণ করবে বলে প্রত্যাশার কথা জানিয়েছে নবগঠিত এ কমিটি।

ভাষাসংগ্রামী আহমদ রফিকের অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে দেশ জুড়ে শিক্ষাঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের এই শোকসভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন শোকসভা আয়োজকরা।

আহমদ রফিক ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সারাইল উপজেলার শাহবাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সরাসরি অংশগ্রহণকারী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা ও গ্রন্থ রচনা করেছেন তিনি। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি চট্টগ্রাম কলেজ ও ঢাকা কলেজে অধ্যাপনা করেছেন।

বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, রবীন্দ্রস্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন আহমদ রফিক। ২০২৫ সালের ২ অক্টোবর রাজধানীর বারডেম হাসপাতালে ৯৬ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

১৩ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরের সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’ এখন ঢাকার বিআরটিএ কার্যালয়ে

একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।

১৪ ঘণ্টা আগে

আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান কঠিন: শামা ওবায়েদ

এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।

১৬ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে ‘সুপারসেল কারবাজার’ চালু

প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।

১৬ ঘণ্টা আগে
Advertisement