মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের পুড়ে যাওয়া বাড়িটি জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করে দেওয়া হবে। এছাড়া আগুনের ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৬ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ কথা জানানো হয়েছে।
পহেলা বৈশাখে ফ্যাসিস্টের মুখাকৃতি বানানোর সন্দেহের জেরে মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে আগুন দেওয়া হয় বলে দাবি করেছেন শিল্পী মানবেন্দ্রের পরিবার।
ছয় দফা দাবিতে রাজধানীর সাতরাস্তায় সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তারা তেজগাঁওয়ের সাতরাস্তাসহ তেজগাঁও ও শিল্পাঞ্চল এলাকার সড়ক অবরোধ করেন। অবরোধে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণ নির্ধারণ করবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার (১৫ এপ্রিল) দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে এক প্রশ্নের জবাবে মুখপাত্র টমি ব্রুস এ মন্তব্য করেন।
দেশের চার অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫ থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর (এসসিএ) উপ-সহকারী সচিব নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়বিষয়ক ব্যুরোর উপ-সহকারী সচিব অ্যান্ড্রু আর হেরাপ তিন দিনের সফরে আজ বুধবার সকালে ঢাকায় আসছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদলের এটি হচ্ছে প্রথম বাংলাদেশ সফর।
এই বিষয়ে গবেষণা হয়েছে অনেক। বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রমাণ পেয়েছেন যে গাছের আচরণে ঘুমের মতো ধারা রয়েছে।
কোবট সাধারণত সেই কাজগুলো করে যেগুলো একঘেয়ে, সময়সাপেক্ষ, বা শারীরিকভাবে কষ্টদায়ক। যেমন—ছোট যন্ত্রাংশ জোড়া লাগানো, প্যাকেটজাতকরণ, বা কোনো ভারী জিনিসপত্র সরানো। বড় বড় কারখানায়, গাড়ি তৈরির ইউনিটে কিংবা ওয়্যারহাউসে এদের দেখা মেলে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিশেষজ্ঞ ড. ফ্রাংক হু বলেন, “ডিম খাওয়ার কারণে সরাসরি হৃদরোগ বাড়ে—এমন শক্ত কোনো প্রমাণ নেই। তবে যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের ক্ষেত্রে প্রতিদিন ডিম খাওয়াটা কিছুটা ঝুঁকি তৈরি করতে পারে।”
নীল আলো দৃশ্যমান আলোরই একটি অংশ, যার তরঙ্গদৈর্ঘ্য সাধারণত ৩৮০ থেকে ৫০০ ন্যানোমিটারের মধ্যে। এই আলো অনেকাংশে প্রাকৃতিক, যেমন সূর্য থেকেও আসে।
এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়াকে এগিয়ে নিতে ট্রেড বডি গঠনের কথা জানান আনিসুজ্জামান। বলেন, বাংলাদেশ সরকার এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়া তদারকির জন্য জাপানের জেট্রো বা যুক্তরাষ্ট্রের ইউএসটিআরের মতো একটি স্থায়ী ট্রেড বডি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই বডিতে থাকবেন অভিজ্ঞ পেশাজীবীরা, যারা দেশের বাণিজ্য চুক্ত
ক্ষমতার অপব্যবহার করে টাকা পরিশোধ না করেই ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে একটি বিলাসবহুল ফ্ল্যাট নেওয়ার অভিযোগে এ মামলা করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন। মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
সমাজ-সংসারকে যিনি এত নিগূড়ভাবে দেখেছেন, এ দেশের কৃষিব্যবস্থার নাড়ি-নক্ষত্র যিনি অনুধাবন করেছেন, তিনি সাধারণ মানুষ হতে পারেন না।