চাপের কাছে নতিস্বীকার নয়: সিইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

উপজেলা পর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নির্বাচনী কাজের সময় কোনো প্রকার চাপের কাছে নতিস্বীকার না করে আইন অনুসারে সিদ্ধান্তে অটল থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরের উদ্দীন। তিনি মন্তব্য করেন, এই সময় আইনের প্রতি শ্রদ্ধা এবং পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি।

আজ বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

সিইসি বলেন, ‘আমরা যদি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল না হই, তবে সভ্যতা অর্জন অসম্ভব। যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল, সেই জাতিই আমরা সভ্য মনে করি। আমাদের এই সংস্কৃতিটা প্রতিষ্ঠা করতে হবে। আমরা চাই ‘রুল অব ল’, আইন শাসনের নামে না যে সরকারের মতো শাসন, তার জন্য নয়। নির্বাচনকালীন যে কোনো দায়িত্বই হোক, তা অবশ্যই ন্যায়ানুগ, আইনসম্মত, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে।”

উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি নির্বাচনের সময় সমন্বয়ের গুরুত্বও তুলে ধরেন।

তিনি বলেন, ‘নির্বাচনে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা উপজেলা পর্যায়ে নিয়োজিত থাকায় এই দায়িত্ব মূলত আপনাদের ওপর নির্ভর করে। আইন শৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসারের সঙ্গে সমন্বয়—এই সমগ্র কাজটি আপনাদেরকে অত্যন্ত সিরিয়াসলি করতে হবে।’

চাপমুক্তভাবে কাজ করার বিষয়ে সিইসি আরও বলেন, ‘আপনারা কোনো প্রেশারের কাছে নতিস্বীকার করবেন না। নির্বাচন কমিশনও কারো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না এবং কর্মকর্তাদের কোনো অন্যায় আদেশ বা হুকুম দেবে না। নির্দেশনা সব সময় চলমান আইন অনুযায়ী প্রদান করা হবে।’

কোনো সংকট বা ক্রাইসিস দেখা দিলে তা শুরুতেই মোকাবিলা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি। তিনি বলেন, ‘যেকোনো ক্রাইসিস হলে চেষ্টা করুন সেটিকে শুরুতেই সমাধান করতে। ঘটনা ঘটার পর নয়, বরং যথাসময়ে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।’

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য করে সিইসি বলেন, ‘এই প্রশিক্ষণ পুরো ক্যারিয়ারজুড়ে চলবে। মানুষের শেখার কোনো সীমা নেই। এখান থেকে প্রাপ্ত জ্ঞান গুরুত্ব সহকারে কাজে লাগাতে হবে এবং অন্যদেরকেও পৌঁছে দিতে হবে।’

এছাড়া তিনি জানান, আরপিও সংশোধনের পর ম্যানুয়াল আপডেট করা হলে প্রয়োজনীয় সংযোজন করা হবে। প্রশিক্ষণে যদি কোনো গ্যাপ থাকে বা কোনো টপিক বাদ পড়ে, অনলাইনের মাধ্যমে তা পূরণ করার ব্যবস্থা করা হবে বলে সিইসি আশ্বাস দেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান কঠিন: শামা ওবায়েদ

এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।

৭ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে ‘সুপারসেল কারবাজার’ চালু

প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।

৭ ঘণ্টা আগে

আশুলিয়ায় তালাবদ্ধ বাসা থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ উদ্ধার

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

১০ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিফাত কারাগারে

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে আটক সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে তার রিমান্ড চাওয়া হতে পারে।

১৯ ঘণ্টা আগে
Advertisement