তিন দাবিতে রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে ‘কমপ্লিট শাটডাউন’

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনসহ তিন দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বিভাগের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে তাঁরা এ ঘোষণা দেন। এর আগে শিক্ষার্থীরা তিন দফা দাবিতে বিশ্ববিদ্যলয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।

শিক্ষার্থীদের অন্য দুইটি দাবি হলো-ইন্টার্নশিপ ভাতা চালু এবং বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞানকে টেকনিক্যাল ক্যাডার হিসেবে অন্তর্ভুক্ত করা।

দাবি আদায়ে শিক্ষার্থীরা বিভাগের চেয়ারম্যানের কক্ষে তালা ও কমপ্লিট শাটডাউনের ব্যানার ঝুলিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘সাইকোলজির আধিপত্য, মানি না মানব না’, ‘ওয়ান-টু-থ্রি-ফোর, বৈমষ্য নো মোর’, ‘সাইকোলজির আধিপত্য, ভেঙে দাও গুড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগান দেন।

বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফারহানা জেবিন (লিজা) বলেন, ‘ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আমাদের ঢাকায় অবস্থান করতে হয়। আমাদের মত মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য ঢাকায় গিয়ে নিজেদের খরচ চালানো কষ্টসাধ্য হয়ে পড়ে। এক্ষেত্রে যদি ইন্টার্নশিপ ভাতা চালু করা হয় তাহলে আমাদের কষ্ট অনেকটাই লাঘব হবে। বিভাগ প্রতিষ্ঠার দশ বছর হয়ে গেলেও এখনো এসব নিয়ে কোনো দৃষ্টিগোচর পদক্ষেপ নিতে দেখা যায়নি।’

শিক্ষক নিয়োগে বৈমষ্যের অভিযোগ তুলে একই বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সুমন আলী বলেন, ‘বিভাগের শিক্ষক নিয়োগের সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে শুধুমাত্র চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের অনার্স ও মাস্টার্স করা শিক্ষার্থীরাই শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন। তবে বিভিন্ন কারণে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। সম্প্রতি ২০২৫ সালে প্রকাশিত শিক্ষক নিয়োগের সার্কুলারে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু কিছুদিন আগে মনোবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ হলে, সেখানে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের কোনো শিক্ষার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়নি।’

তিনি অভিযোগ করে বলেন, তাঁদের বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এনামুল হক মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক। উনি এই পদে আসার পর তাঁদের বিভাগের পূর্ববর্তী শিক্ষক নিয়োগের সার্কুলারের শর্ত পরিবর্তন করেছেন। তাঁরা ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি না মানলে শাটডাউন চলবে।

এ ব্যাপারে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. এনামুল হককে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান কঠিন: শামা ওবায়েদ

এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।

৭ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে ‘সুপারসেল কারবাজার’ চালু

প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।

৭ ঘণ্টা আগে

আশুলিয়ায় তালাবদ্ধ বাসা থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ উদ্ধার

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

১০ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিফাত কারাগারে

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে আটক সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে তার রিমান্ড চাওয়া হতে পারে।

১৯ ঘণ্টা আগে
Advertisement