অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, যিনি ‘ক্যাসিনো সম্রাট’ নামেও পরিচিত, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
সুপারিশে বলা হয়েছে, সরকারের আদেশের পর গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে জনরায় নিতে হবে। গণভোটে এই সনদ বাস্তবায়নের পক্ষে রায় এলে পরবর্তী নির্বাচিত সংসদ ২৭০ দিনের মধ্যে সনদ বাস্তবায়ন করবে। সে ক্ষেত্রে ওই সংসদ জুলাই সনদ বাস্তবায়ন না করলেও ২৭০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়ন হয়ে যাবে।
আজাদ মজুমদার লিখেছেন, ‘ইদানীং দেখি, অনেক সাংবাদিক নিজেদের ন্যায্য পাওনা আদায়ের জন্য সরকারি লোকজনের কাছে আর্জি জানান। এই বিষয়টা আমাদের জন্য বিব্রতকর। যাদের কলম ও কণ্ঠে প্রতিদিন মানুষের অধিকার ও ন্যায়বিচারের কথা উঠে আসে, তারাই যখন নিজেদের প্রাপ্যটুকুর জন্য অসহায় হয়ে পড়েন- সেটি আসলে সবার জন্যই হতাশার।’
সুপারিশে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার এই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করবে। এরপর জুলাই সনদ বাস্তবায়নে আয়োজন করা হবে গণভোট। গণভোটে পাস হলে নির্বাচিত সংসদ ২৭০ দিনের মধ্যে সে আদেশ বাস্তবায়ন করতে বাধ্য হবে। নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে জুলাই সনদ বাস্তবায়নের বিধান রাখা হয়েছে সুপারিশে।
তিনি বলেন, নির্বাচনে মোট ৯দিন আনসার সদস্যরা নিয়োজিত থাকবে। আগামী নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আনসার সদস্যরা।
গত বছরের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করেছে আসামিপক্ষ। এ মামলায় তাদের বিরুদ্ধে বিচার শুরু হবে কি না, সে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলে আশা করছি। প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ দিন শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটি অনন্য। তবে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে এই সরকারব্যবস্থা বাতিল করা হয়।
এসব ঘটনার কথা উল্লেখ করে সামাজিক মাধ্যমে কেউ লিখছেন 'এই শহরে মানুষের জীবনই সবচেয়ে সস্তা', আবার কেউ লিখছেন 'ঢাকা শহরে জীবনের কোনো দাম নেই। যখন তখন উধাও হয়ে যেতে পারে'।
রেলওয়ের নিয়ন্ত্রণকক্ষের তথ্য মতে, মালবাহী একটি ট্রেন চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি যখন সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যাওয়ার সময় একটি লরি রেললাইনে ঢুকে পড়ে। এতে লরিটি সরাসরি ইঞ্জিনে ধাক্কা দেয়।
এর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ হয়। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
ছেলেকে নিয়ে বাসায় ফিরে সোমবার বিকেলে মি. রহমান বিবিসি বাংলাকে বলছিলেন, “প্রতিটা রাত ছিল নির্ঘুম। ড্রেসিংয়ের সময়ে ছেলের চিৎকার আর তীব্র ব্যথার এই জার্নিটা আমাদের আপাতত শেষ করেছে সবার দোয়ায়”।
আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত একাডেমিক কাউন্সিলের ১৬২তম (জরুরি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়েট একাডেমিক কাউন্সিলের সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
তিন দফায় মেয়াদ বাড়ানোর পর অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষ বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ বৈঠকের মাধ্যমে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের সুপারিশও প্রস্তুত হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে কমিশন আনুষ্ঠানিকভাবে এ সুপারিশ হস্তান্তর করবে।
দুদক সূত্র জানিয়েছে, আসামিদের কাছে সম্পদের উৎস ও সম্পদের বিবরণ সম্পর্কে ব্যাখ্যা দিতে এই দম্পতিকে নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব পাওয়া যায়নি। আত্মগোপনে থাকা এ দম্পতি দুদকের নোটিশের জবাবে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হন। পরে তদন্তের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১১১ জন, ঢাকা বিভাগে ১৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৭৮ জন,