প্রতিবেদক, রাজনীতি ডটকম

তিন ধাপে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের প্রক্রিয়া উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ জমা দেওয়া হয়।
সুপারিশে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার এই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করবে। এরপর জুলাই সনদ বাস্তবায়নে আয়োজন করা হবে গণভোট। গণভোটে পাস হলে নির্বাচিত সংসদ ২৭০ দিনের মধ্যে সে আদেশ বাস্তবায়ন করতে বাধ্য হবে। নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে জুলাই সনদ বাস্তবায়নের বিধান রাখা হয়েছে সুপারিশে।
ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ ও কমিটির সদস্যরা দুপুর ২টায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে তাদের সুপারিশের বিভিন্ন দিক তুলে ধরবেন।
এর আগে সোমবার বিকেলে প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজসহ ছয় সদস্য এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
বৈঠকে কমিশন সদস্যরা জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ মঙ্গলবার সরকারের কাছে হস্তান্তর করার কথা জানান। এ সময় তারা অন্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, কমিশন বাংলাদেশে একটি স্থায়ী জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি স্থাপনের জন্য কাজ করেছে। রাজনৈতিক দলের পাশাপাশি আইন বিশেষজ্ঞ, বিচারপতি, শিক্ষাবিদসহ নাগরিক সমাজের বিশিষ্টজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করা হয়েছে।
কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডক্যুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও ও ছবি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা।
এর আগে গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয় জাতীয় জুলাই সনদ সই অনুষ্ঠান। সেদিন ২৫টি রাজনৈতিক দল ও জোট অনুষ্ঠানে যোগ দিলেও সনদে সই করে বিএনপি-জামায়াতসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট। দুই দিন পর গণফোরামও সনদে সই করে। তবে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বামপন্থি চার দল এখনো সনদে সই করেনি।
গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রকাঠামোর বিভিন্ন খাত সংস্কারের জন্য প্রথম ধাপে ছয়টি ও দ্বিতীয় ধাপে আরও পাঁচটি সংস্কার কমিশন গঠন করে। পরে সংবিধান ও নির্বাচনব্যবস্থাসহ বিভিন্ন খাতের সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতে ফেব্রুয়ারিতে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন।
ছয় মাস মেয়াদ নিয়ে গত ১৫ ফেব্রুয়ারি প্রথম বৈঠক করে ঐকমত্য কমিশন। পরে এই কমিশন প্রথম পর্বে ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৩২টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৪টি বৈঠক করে। দ্বিতীয় পর্বে ৩ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩০টি দল ও জোটের সঙ্গে ২৩টি বৈঠকের মাধ্যমে ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হয়।
এ প্রক্রিয়াতেই শেষ পর্যন্ত ৮৪টি প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশন চূড়ান্ত করে ‘জুলাই সনদ ২০২৫’। এর মধ্যে অবশ্য কিছু কিছু প্রস্তাবনা নিয়ে কিছু কিছু রাজনৈতিক দলের ভিন্নমত রয়েছে, সেগুলোকেও রাখা হয়েছে ‘নোট অব ডিসেন্ট’ আকারে। সেগুলো সহই চূড়ান্ত হয়েছে জুলাই সনদ।

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
৩ ঘণ্টা আগে
জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
৪ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৭ ঘণ্টা আগে
নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছ বিনিময় করেন। সরকারপ্রধানকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য তারা ভিড় করেন। এ সময় মানুষের চাপ সামাল দিতে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে।
১০ ঘণ্টা আগে