লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করছি যে, নারী ও কন্যার প্রতি সহিংসতার মাত্রা পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি। কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে মাত্রা ক্রমবর্ধমান হারে বেড়েই চলেছে। ১৮ বছরের নিচে কন্যা শিশুদের ওপর অন্যদিকে ধর্ষণ ও নারীর প্রতি যৌন সহিংসতার বিচারের দীর্ঘসূত্রিতা হ্রাস
সকাল সাড়ে ১০টার দিকে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর পূর্ব পাড়া কবরস্থানের পাশের মাঠে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়। তারা হলেন- উপজেলার দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূইয়াঁর ছেলে জুয়েল ভূইয়াঁ (৩৫) ও কোরবানপুর গ্রামের পশ্চিমপাড়া (কালীবাড়ি) এলাকার মৃত বীরচরণ দেবনাথের ছেলে
মামলায় অভিযোগ থেকে জানা যায়, মেঘনা আলম, দেওয়ান সমিরসহ অজ্ঞাতপরিচয় ২-৩ জন একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কূটনীতিক/প্রতিনিধি ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করিয়ে কৌশলে বিভিন্ন উপায়ে
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, হজ ব্যবস্থাপনায় যেসব দেশ আমাদের দেশের চেয়ে উন্নত, তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে এবং যেসব দেশ এ ধরনের ব্যবস্থা নেই সেসব দেশকে বিনামূল্যে আমাদের অ্যাপটির কারিগরি সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে এই অ্যাপকে আরও সহজ ও ত্রুটিমুক্ত করার পরামর্শও দেন তিনি।
আইজিপি বাহারুল হক বলেন, কেউ মামলা করতে এলে সেটার সত্য-মিথ্যা যাচাই করার সুযোগ পুলিশের নেই। মামলা এখন সবাই নিজের হাতে লিখে নিয়ে আসে। সেটি পুলিশকে মামলা হিসেবে রুজু করতে হয়। যাচাই করার সুযোগ নেই। পরে তদন্ত করে দেখা হয় অভিযোগ কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা। সত্যটুকু তদন্তে উঠিয়ে আমরা আদালতে পাঠাই।
ফারুকী বলেন, এখন আমরা স্বাধীনতা পেয়েছি। মামলা করার স্বাধীনতাও আছে। সেই স্বাধীনতাকে কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি, পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং যেটা সত্য সেটার পক্ষে থাকবে।
ছেলেটির মা অভিযোগে বলেছেন, শুক্রবার রাতে দুই শিক্ষক মিলে মাদরাসার ভেতরে শিশুটিকে পর্যায়ক্রমে বলাৎকার করে। আরেক শিক্ষক আরও দুদিন ধরে তাকে একাধিকবার বলাৎকারের চেষ্টা করে।
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় রাস্তার কাজ না করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) যোগসাজশে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) টাঙ্গাইল জেলা শাখার উপসহকারী পরিচালক বাসেদ আলী বাদী হয়ে দুটি মামলা করেছেন।
ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, জুলাই গণ-আন্দোলনে একজন শহীদের মেয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। পটুয়াখালীর দুমকিতে গ্রামের বাড়িতে বাবার পাশে তাকে দাফন করা হয়েছে। এই গভীর বেদনাময় ঘটনা আমাদের স্তব্ধ করেছে।
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই শান্তদের সামনে।
দুপুরের মধ্যে রাজধানীসহ বেশ কয়েকটি জেলায় ঝড়ের সঙ্গে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।
শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে অবশেষে স্থগিত করা হয়েছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা। আগামী ৮ মে থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এবং ইতোমধ্যে এর সময়সূচিও প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পবিত্র হজ ফ্লাইট শুরু হচ্ছে সোমবার (২৮ এপ্রিল)। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি পবিত্র হজ পালনে ঢাকা থেকে সৌদি আরব যাবেন।
দেশের রাজনৈতিক দলগুলো ‘সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ’ নিয়ে একমত হলে জাতীয় নির্বাচন ডিসেম্বরেই হতে পারে। তবে ‘বৃহৎ সংস্কার প্যাকেজ’ চাইলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে বলে সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকার জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ থেকে প্রায় ৪৫৩ কোটি বছর আগে চাঁদ তৈরি হয়েছিল। তখন পৃথিবীও ছিল একেবারে নবজাতক। চাঁদের জন্ম নিয়ে বিজ্ঞানীদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য যে ব্যাখ্যাটি আছে, তা হলো 'থিয়া থিওরি'।