বিএনপির সঙ্গে কাজ করার আশ্বাস চব্বিশের শহীদ পরিবারের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ২৩: ৫১

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহত পরিবারের সদস্যরা বিএনপির সঙ্গে একযোগে কাজ করবেন বলে জানিয়েছেন।

শনিবার সন্ধ্যায় (৮ নভেম্বর) এসব পরিবারের সদস্যরা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এসে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করে এমন আশ্বাস দেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন (জুলাই ঘোষনাপত্র পাঠকারী) সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহম্মেদ শান্তর বাবা মো. জাকির হোসেন এবং চব্বিশের জুলাই গণআন্দোলন চলাকালে আহত মো. ফারহান জামিল।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, শহীদ মীর মুগ্ধের ছোট ভাই সদ্য বিএনপিতে যোগদানকারী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মানবিক বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: সমাজকল্যাণমন্ত্রী

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘প্রেসক্লাবের অধীনে একটি “সাংস্কৃতিক একাডেমি” বা “শিশু বিকাশ কেন্দ্র” গঠন করা উচিত। যেখানে শিশুরা পড়াশোনার পাশাপাশি গান, নাচ, আবৃত্তি, ছবি আঁকা এবং গল্প বলার মতো সৃজনশীল কাজগুলো শিখতে পারবে।’

১৪ ঘণ্টা আগে

একযোগে ৪৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।

২০ ঘণ্টা আগে

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।

১ দিন আগে

রবিউল আউয়ালের চাঁদের দেখা মেলেনি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।

১ দিন আগে