হাদির ওপর হামলা নির্বাচনে বড় প্রভাব ফেলবে না : ইসি মাছউদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনও প্রভাব ফেলবে না। তফসিল অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। শনিবার (১৩ ডিসেম্বর) একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ইসি মাছউদ বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা সামনে এনে যদি নির্বাচন আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা হয়, তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য, শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। ঘটনার পর থেকে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সূত্র অনুযায়ী, হাদিকে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানাননি।

হাদির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড শনিবার সকালে তার শারীরিক অবস্থা পরীক্ষা করে। বোর্ডের পর্যবেক্ষণে তার অবস্থা এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নয় বলে জানানো হয়েছে। বিষয়টি পরিবারের সদস্যদেরও অবহিত করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

৩ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

৫ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৬ ঘণ্টা আগে

বিক্রমপুর-নেভি মুসলিম-রসের হাড়ির মিষ্টি তৈরি বেনামি প্রতিষ্ঠানে-নোংরা পরিবেশে

প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের মান সনদ লাইসেন্স না নিয়েই বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে প্রতারণা করছিল।

৭ ঘণ্টা আগে
Advertisement