প্রতিবেদক, রাজনীতি ডটকম

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন অনুষদের মুট কোর্ট সোসাইটি (ডিইউএমসিএস) এর যৌথ উদ্যোগে আয়োজিত “৩য় টিআইবি-ডিইউএমসিএস দুর্নীতিবিরোধী মুট কোর্ট প্রতিযোগিতা-২০২৩”-এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় রানার-আপ হয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
দেশে বিদ্যমান দুর্নীতিবিরোধী আইনসংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আইন বিভাগের শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সারা দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের প্রাণবন্ত যুক্তি-তর্ক উপস্থাপনার মধ্য দিয়ে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। গত ৬ মার্চ তিন দিনব্যাপী এই প্রতিযোগিতাটির উদ্বোধনী অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান ৮ ও ৯ মার্চ ধানমণ্ডিস্থ মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হয়। তৃতীয়বারের মতো আয়োজিত জাতীয় পর্যায়ের মুট কোর্ট প্রতিযোগিতায় আইনের শিক্ষার্থী ও প্রশিক্ষকসহ প্রায় ৮০ জন অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় বেস্ট ওরালিস্ট পুরস্কার অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাফিদ আজাদ সৌমিক, ২য় হন একই দলের ঐশী রহমান এবং ৩য় হন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আনিকা তাবাসসুম হক।
এছাড়া স্পিরিট অব টিআইবি পুরস্কার অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বেস্ট নিউ টিম পুরস্কার অর্জন করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বেস্ট মেমোরিয়াল ক্যাটাগরিতে ১ম স্থান অধিকার করেছে উত্তরা বিশ্ববিদ্যালয়, ২য় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৩য় অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় নেতা মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের দূর ও সাম্প্রতিক ইতিহাসের সব শহিদ, যোদ্ধা ও আহত-পঙ্গুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে জাতির প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
১৪ ঘণ্টা আগে
সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা নির্বাচনের আগে প্রায় সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করেছিলাম। আগেও বলেছি, আজও বলছি— আমরা যে জুলাই সনদে সই করেছিলাম, সেই জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও সরকারের প্রথম বাজেট অধিবেশন শেষ হয়েছে। ২৬ কার্যদিবসের এই অধিবেশনে বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়েছে ১৪ কার্যদিবসে। সরকারি দলের ২০০ জনসহ মোট ৩১৬ জন সংসদ সদস্য এ আলোচনায় অংশ নেন। এ অধিবেশনে সরকারি বিল পাস হয়েছে ১০টি।
১৪ ঘণ্টা আগে
সরকারপ্রধান বলেন, সবগুলোকে একসময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই। সে জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি— পর্যায়ক্রমিকভাবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির কার্ড— সবকিছু আমরা ‘ইউনিভার্সাল কার্ড’ নামে একটি কার্ডের ভেতরে নিয়ে আসব।
১৪ ঘণ্টা আগে