ভারতের বেটিং অ্যাপকাণ্ডের তদন্তে সাকিবের বোনের নাম

ডেস্ক, রাজনীতি ডটকম
সাকিব আল হাসানের বোনের নাম এক বেটিং কেলেঙ্কারির তদন্তে প্রকাশ পেয়েছে বলে জানা গেছে। ছবি: সংগৃহীত

এবার বেটিং অ্যাপকাণ্ডে বাংলাদেশের তারকা ক্রিকেটারের বোনের নাম জড়িত থাকার কথা জানা গেছে। এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। মহাদেব অনলাইন অ্যাপ নামে ভারতের বেটিং অ্যাপ কেলেঙ্কারির তদন্ত করতে গিয়ে সাকিবের বোনের নাম এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গত পরশু এমন এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে জানা গেছে, মহাদেব অ্যাপ কেলেঙ্কারির তদন্ত করছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি এক বিবৃতিতে জানায়, গিরিশ তালরেজা ও সুরজ চোখানি নামের দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। সুরজ বিভিন্ন ব্যবসায়িক কাজে বিনিয়োগ করে থাকেন। যার মধ্যে বাংলাদেশের বেটিং অ্যাপ ইলেভেনে তিনি বিনিয়োগ করেছেন। সুরজই মূলত সাকিবের বোন জান্নাতুল হাসানের নাম প্রকাশ্যে এনেছেন। সুরজের দাবি, এখানে অংশীদারত্ব ছিল সাকিবের বোনের।

ইডির তদন্তে সুরজের বেটিং কাজের সঙ্গে জড়িত থাকার আরও ঘটনার কথা জানা যায়। নেপালে ডেলটিন ক্যাসিনো কাঠমান্ডু নামে এক ক্যাসিনোতে ৪০ কোটি রুপি বিনিয়োগ করেছেন। এই ক্যাসিনোরও বিশাল এক অংশীদারত্ব তাঁর। এই বিনিয়োগ তিনি করেছেন লোটাস থ্রি সিক্সটি ফাইভ ও মহাদেব বুক অ্যাপ—এই দুই বেটিং অ্যাপের মাধ্যমে উপার্জন করা অর্থে।

তদন্তে আরও জানা গেছে, লোটাস থ্রি সিক্সটি ফাইভ পরিচালনায়ও অংশীদারত্ব রয়েছে তালরেজার। মহাদেব অনলাইন বুক ও লোটাস থ্রি সিক্সটি ফাইভ আবার একে অপরের সঙ্গে জড়িত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে: শফিকুর রহমান

সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় নেতা মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের দূর ও সাম্প্রতিক ইতিহাসের সব শহিদ, যোদ্ধা ও আহত-পঙ্গুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে জাতির প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

১৪ ঘণ্টা আগে

সরকার জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে দায়বদ্ধ: প্রধানমন্ত্রী

সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা নির্বাচনের আগে প্রায় সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করেছিলাম। আগেও বলেছি, আজও বলছি— আমরা যে জুলাই সনদে সই করেছিলাম, সেই জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ।

১৪ ঘণ্টা আগে

বাজেট অধিবেশন শেষ, ২৬ কার্যদিবসে ১০ বিল পাস

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও সরকারের প্রথম বাজেট অধিবেশন শেষ হয়েছে। ২৬ কার্যদিবসের এই অধিবেশনে বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়েছে ১৪ কার্যদিবসে। সরকারি দলের ২০০ জনসহ মোট ৩১৬ জন সংসদ সদস্য এ আলোচনায় অংশ নেন। এ অধিবেশনে সরকারি বিল পাস হয়েছে ১০টি।

১৪ ঘণ্টা আগে

এক ‘ইউনিভার্সাল কার্ডে’ সব সেবা একীভূত করবে সরকার: প্রধানমন্ত্রী

সরকারপ্রধান বলেন, সবগুলোকে একসময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই। সে জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি— পর্যায়ক্রমিকভাবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির কার্ড— সবকিছু আমরা ‘ইউনিভার্সাল কার্ড’ নামে একটি কার্ডের ভেতরে নিয়ে আসব।

১৪ ঘণ্টা আগে