শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৬: ৪৩
প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কথা বলেন। ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কথা বলেন। ছবি: পিএমও

জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি নিজেদের মধ্যে সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার বার্তা দেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এসব তথ্য জানান।

তিনি জানান, নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী এবং তাদের খোঁজ-খবর নেন। খেলার সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি সবাই মিলে খেলাধুলার সুযোগ পাচ্ছে কিনা কিংবা কেউ বাদ পড়ছে কিনা, সে বিষয়েও খোঁজ নেন তিনি।

শিশু-কিশোরদের উৎসাহিত করে প্রধানমন্ত্রী পরামর্শ দেন, যেন তারা নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলে এবং একজনের সামগ্রী অন্যরাও ব্যবহার করতে পারে। এর মধ্য দিয়ে শিশুদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী। —বাসস

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad