ফুয়াদের ক্ষোভ, কপালের কাটা দাগ থেকে সরল কার্টুনিস্টের বন্দুক

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কপালের কাটা দাগের জায়গায় বন্দুক এঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছেন কার্টুনিস্ট মেহেদী হক। ব্যারিস্টার ফুয়াদসহ অন্যদের সমালোচনার মুখে মেহেদী হক বন্দুক সরিয়ে কাটা দাগ রেখে কার্টুনটির সম্পাদিত সংস্করণ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কার্টুনটি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন মেহেদী। পরে বুধবার (২৫ নভেম্বর) রাত ১১টা ৫২ মিনিটে এর সম্পাদিত সংস্করণ প্রকাশ করেন তিনি।
কার্টুনটির মূল সংস্করণ প্রকাশের পর ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেছিলেন, তার কপালের কাটা দাগের জায়গায় বন্দুক আঁকার মাধ্যমে মেহেদী হক কার্টুনকে সন্ত্রাসবাদে রূপান্তরিত করেছিলেন।
এ নিয়ে ফেসবুক পেজে এক পোস্টে ব্যারিস্টার ফুয়াদ লিখেছেন, মেহেদী হককে ধন্যবাদ কার্টুনের জন্য আমাকে উপযোগী মনে করবার জন্য। তবে মাথায় একটা বন্দুকের ছবি দিয়ে আসলে কী বলবার চেষ্টা করা হচ্ছে? কপাল বরাবর গুলি করে হত্যাযোগ্য কর, যেটা এখন আওয়ামী লীগের লোকজন প্রতিনিয়ত হুমকি আকারে বলছে?
এবি পার্টির এই নেতা আরও লিখেছেন, প্রশ্ন হলো— সৃজনশীল আর্টকে কি সন্ত্রাসবাদে রূপান্তর করা হচ্ছে? অতীত ইতিহাসে দেশে-বিদেশে এগুলোর খারাপ পরিণতি সম্পর্কে আমরা অবগত। আশা করছি কার্টুনিস্ট এর ভয়াবহতা বিবেচনায় নেবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে মেহেদী হকের পোস্টের নিচে অনেকেই ব্যারিস্টার ফুয়াদের কপালে বন্দুক রাখা এবং সমালোচনার মুখে বন্দুকটি বাদ দিয়ে সম্পাদিত কার্টুন প্রকাশের কারণ জানতে চেয়েছেন। তবে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি মেহেদী হক।
ব্যারিস্টার ফুয়াদ এক ভিডিও বক্তব্যে জানিয়েছেন, তার ক্যারিক্যাচারে বন্দুক রাখার বিষয়ে ব্যাখ্যা জানতে চেষ্টা করেও তিনি কার্টুনিস্টের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এ বিষয়ে কার্টুনিস্টের কাছে ব্যাখ্যা দাবি করেছেন তিনি।









-37725c-256x144.webp)
-7ab30f-256x144.webp)
