হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৫১ জন। শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে তিনজন, সিলেট বিভাগে তিনজন এবং খুলনা বিভাগে একজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃত্যু দাঁড়িয়েছে এক হাজার ৩৭৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৬ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৭২ জনের প্রাণহানি ঘটেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৭৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬২ হাজার ৮০৮ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৮ জন, ফলে এ পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা হয়েছে ২৬ হাজার ৫৫৪ জন।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন দুই লাখ ৩৫ হাজার ৪৮২ জন রোগী এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ২৬ হাজার ৪৪০ জন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad