মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

ইসলামের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় কোনো ধরনের আক্রমণ হলে তা রক্ষায় বাংলাদেশ বাহিনী পাঠাতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ শনিবার (১০ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক এক সেমিনারে তিনি এই কথা বলেন।

এ সময় তিনি সৌদি আরবের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশে সৌদির বিনিয়োগ এবং সে দেশে আরও দক্ষ জনবল প্রেরণের প্রত্যাশা ব্যক্ত করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement