রাজনৈতিক দলগুলো না চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: সিইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজনৈতিক দলগুলো না চাইলে সুষ্ঠু নির্বাচন কখনও সম্ভব না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের তৃতীয় দিনে শুরুতে এ কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘বর্তমান রাজনৈতিক অবস্থা সবার জানা। তবে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত আছে কমিশন। এরপরও ইসির যতই চেষ্টা থাকুক না কেন, যদি রাজনৈতিক কোনো দল অসহযোগিতার চেষ্টা করে তবে সুষ্ঠু নির্বাচনের শঙ্কা থেকেই যাবে।’

নাসির উদ্দিন বলেন, ‘পলিটিক্যাল পার্টি অ্যান্ড দেয়ার মেম্বারস এবং তাদের সহযোগিতা ছাড়া সুন্দর কোনও নির্বাচন করা যাবে না। এটা একদম নিশ্চিত। রাজনৈতিক দলগুলো না চাইলে এবং তারা যদি সমস্যা সৃষ্টি করতে চায় তাহলে দেখবেন সুষ্ঠু নির্বাচন হওয়ার যে সম্ভাবনা থাকে সেটা আর হয় না।’

আচরণবিধি মেনে চলার জন্য রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘পোলিং ডেটের আগে, ভোটের দিন বা পরে নানাবিধ সমস্যা বাস্তবে দেখা যায়, ফিল্ডে দেখা যায় ইলেকশনের সময়। এই তিনটা ফেইজে কোনও সমস্যা সৃষ্টি যেন না হয় এ জন্য নির্বাচনী আচরণবিধি।’

তিনি বলেন, ‘যদিও আমাদের তরফ থেকে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন পরিবেশ সৃষ্টির জন্য যা প্রস্তুতি গ্রহণ করার আমরা তা করে যাব। আমাদের নিয়ত একদম পরিষ্কার, আমাদের কমিটমেন্ট পরিষ্কার। আমরা সেভাবেই করবো। যত ঝঞ্ঝাট, যত সাইক্লোন, ঝড় আসুক না কেন আমরা এটা মোকাবেলা করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার আমরা তা নেব। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃতীয় দিনের ১ম ধাপের ৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি। আজ সংলাপে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) প্রতিনিধিরা অংশ নিয়েছেন। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

১০ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

১০ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

১১ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১৩ ঘণ্টা আগে
Advertisement