ডেস্ক, রাজনীতি ডটকম

হিজরি বর্ষপঞ্জির ২৬ রজব পবিত্র লাইলাতুল মেরাজ তথা শবে মেরাজ আজ শুক্রবার। মহানবি হজরত মোহাম্মদ (সা.)-এর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এটি। এ ঘটনার মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয়। মহানবি (সা.) এ রাতেই প্রতিদিন পাঁচ বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন।
ইসলাম ধর্মের তাৎপর্যপূর্ণ এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে পবিত্র শবে মেরাজ পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।
ইসলামের ইতিহাস অনুযায়ী, নবুওয়াতের দশম বছর ৬২১ খ্রিষ্টাব্দের এক রাতে মহানবি মুহাম্মাদ (সা.) কাবা শরিফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মুকাদ্দাস বা আল-আকসা মসজিদে গমন করে নবিদের জামায়াতে ইমামতি করেন। তার মসজিদুল আকসায় গমনের এ ঘটনাকে কুরআনের ভাষায় ‘ইসরা’ বলা হয়।
সেখান থেকে মহানবি (সা.) ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আসীন হয়ে ঊর্ধ্ব আকাশে গমন করেন। এ ঘটনাকে ‘মেরাজ’ বলা হয়। ফেরেশতা জিবরাইল (আ.) এ সফরে তার সফরসঙ্গী ছিলেন।
জিবরাইল (আ.) ঊর্ধ্বাকাশে অবস্থিত সিদরাত-আল মুনতাহা, বেহেশতের নদী ও ফেরেশতাদের জন্য আল্লাহর নির্ধারিত ইবাদতখানা বায়তুল মা’মুর পরিদর্শন করা মহানবি (সা.)-কে। এরপর তিনি আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেন।
বিশেষ এ দিনে আল্লাহ তায়ালার রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে-মসজিদে ও নিজ ঘরে নফল নামাজ, কোরআনখানি ও জিকির-আজকানসহ ইবাদত-বন্দেগি করে থাকেন।
এর আগে গত ২১ ডিসেম্বর বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরির রজব মাসের চাঁদ দেখা গেছে বলে জানায় ইসলামিক ফাউন্ডেশন। সে অনুযায়ী ২২ ডিসেম্বর থেকে রজব মাস গণনা শুরু হয়।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।
২০ ঘণ্টা আগে
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
২০ ঘণ্টা আগে
আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
১ দিন আগে