ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: রোববারের মধ্যে অধ্যাদেশ না হলে ফের অবরোধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে বৃহস্পতিবার সায়েন্স ল্যাব এলাকা প্রায় সোয়া ৪ ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ঢাকার বড় সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির জন্য সরকারকে আগামী রোববার (১৮ জানুয়ারি) পর্যন্ত সময় দিয়েছেন শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, ওই দিনের মধ্যে অধ্যাদেশ জারি করা না হলে সোমবার (১৯ জানুয়ারি) ফের তারা রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সড়ক অবরোধ করবেন, গড়ে তোলা হবে ‘অবরোধ মঞ্চ’।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা এ দিনের অবরোধ প্রত্যাহার করেন। এর আগে দুপুর থেকে তারা সায়েন্স ল্যাব এলাকা অবরোধ করে রেখেছিলেন। এতে প্রায় সোয়া চার ঘণ্টা ওই সড়কসহ আশপাশের সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ ছিল।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে চলমান আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের একজন নাঈম হাওলাদার বলেন, রোববারের মধ্যে সরকার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি না করলে সোমবার আবার সায়েন্স ল্যাব মোড় অবরোধ করব। অধ্যাদেশ জারি না হলে অধ্যাদেশ মঞ্চ তৈরি করে সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকায় পৌঁছান। অবরোধ চলাকালে তারা ‘উই ওয়ান্ট উই ওয়ান্ট, অর্ডিন্যান্স অর্ডিন্যান্স’, ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’, ‘আমি কে তুমি কে, ডিসিইউ ডিসিইউ’ ইত্যাদি স্লোগান দেন। এ ছাড়া রাজধানীর টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়েও অবরোধ করেন শিক্ষার্থীরা।

যে সাতটি কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গড়ে তোলার প্রস্তাব রয়েছে সেগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহিদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।

শিক্ষার্থীদের দাবি, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারির প্রথম দিকেই অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। তবে এখনও সে বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে অবরোধ কর্মসূচিতে নেমেছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন

১ দিন আগে

তরুণরা চাইলে দেশ পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড

১ দিন আগে

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।

১ দিন আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

১ দিন আগে
Advertisement