প্রতিবেদক, রাজনীতি ডটকম

নবম জাতীয় পে-স্কেলের সরকারি চাকরিজীবীদের বেতন গ্রেড সংখ্যা চূড়ান্ত করেছে পে-কমিশন। জানা গেছে, গ্রেড সংখ্যা আগের মতো ২০টিই থাকছে এবং তা পরিবর্তন না করে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কমিশনের সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়। পূর্বনির্ধারিত এই সভায় বেতন কাঠামোর বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে পেনশন, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতার বিষয়গুলোও অন্তর্ভুক্ত ছিল।
সন্ধ্যায় পে-কমিশনের একজন সদস্য জানান, মূল সমস্যা হয়েছে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ক্ষেত্রে। এটি চূড়ান্ত না হওয়ার কারণেই মূলত বাকি বিষয়গুলো চূড়ান্ত করা যাচ্ছে না।
এর আগে বেলা ১২টার দিকে নবম পে-স্কেলের একাধিক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে সভায় বসে পে-কমিশন। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিশনের পূর্ণ এবং খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, নবম পে-স্কেলের সর্বনিম্ন বেতন কত হবে সে বিষয়ে এখনো ঐক্যমতে পৌঁছানো যায়নি। ফলে পরবর্তী সভা অর্থাৎ, আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সভায় এ বিষয়টি চূড়ান্ত করা হবে।
সূত্র বলছে, সর্বনিম্ন বেতন কত হবে সেটি চূড়ান্ত হলে সর্বোচ্চ বেতনসহ অন্যান্য বিষয়েও সিদ্ধান্ত চূড়ান্ত করা যাবে। সর্বনিম্ন বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কমিশনের চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা করতে পারেন। এর আগে নবম পে-স্কেলে বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত ধরে সুপারিশ করা হবে।
প্রসঙ্গত, ২০২৫ সালের ২৭ জুলাই জাতীয় বেতন কমিশন গঠিত হয়। কমিশনের সভাপতি হন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। এই কমিশনের দায়িত্ব হলো সরকারি কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করে সুপারিশ প্রদান করা। কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা।

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।
৩ ঘণ্টা আগে
সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।
৫ ঘণ্টা আগে
আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
৬ ঘণ্টা আগে
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে