রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (১৬ জানুয়ারি) শুরু হচ্ছে। জালিয়াতি ও প্রক্সি রোধে কঠোর অবস্থানের পাশাপাশি পরীক্ষার্থীদের সহায়তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দ্বিতীয়বারের মতো এবার রাজশাহী ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল—এই পাঁচটি আঞ্চলিক বিভাগীয় কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, এ বছর মোট ৪ হাজার ১৭টি আসনের বিপরীতে তিনটি ইউনিটে ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৬ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
পরীক্ষার সময়সূচি : ভর্তি পরীক্ষা শুরু হবে ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে। ওই দিন বেলা ১১টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা—দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা একটি শিফটে অনুষ্ঠিত হবে। এক ঘণ্টাব্যাপী এই ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে।
কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থী সংখ্যা : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬৮ হাজার ৪৯০ জন, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ লাখ ১৯ হাজার ১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৭ হাজার ৬৪৬ জন, খুলনা অঞ্চলে ২৩ হাজার ৯০৯ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর অঞ্চলে ৩৮ হাজার ২৫৭ জন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপ : পরীক্ষার্থীদের সহায়তায় ক্যাম্পাসে ১০টি হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে। অভিভাবকদের জন্য ১১টি টেন্ট এবং সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে। যানবাহন নিয়ন্ত্রণে সকাল সাড়ে ৯টার পর ক্যাম্পাসের প্রধান সড়কগুলোতে সাধারণ যান চলাচল বন্ধ থাকবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তায় বিএনসিসি, রোভার স্কাউট ও ফিজিক্যালি ডিজঅ্যাবল্ড ফোরামের সদস্যরা নিয়োজিত থাকবেন। প্রতিটি একাডেমিক ভবনের প্রবেশপথে বিএনসিসি, রোভার, স্কাউট ও রেঞ্জার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কর্মীদের পাশাপাশি ৬০ জন কোয়ান্টাম সদস্য ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। সিনেট ভবনের সামনে অস্থায়ী পুলিশ কন্ট্রোল বক্স স্থাপন করা হয়েছে। ভর্তি জালিয়াতি ও প্রক্সিকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা : এ বছর পরীক্ষার্থীদের জন্য একটি মাত্র প্রবেশপত্র ইস্যু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি, তারা পরীক্ষা শুরুর দুই দিন আগে পুনরায় ডাউনলোডের সুযোগ পাবেন। অস্পষ্ট সেলফির কারণে যাদের প্রবেশপত্র ইস্যু হয়নি, তারা পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত আইসিটি সেন্টারে যোগাযোগ করে সেলফি ও ছবি আপলোড করলে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
পরীক্ষার হলে কোনো ধরনের ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ বা ইলেকট্রনিক ডিভাইস বহন করা নিষিদ্ধ। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।
১৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে।’
১৩ ঘণ্টা আগে
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এর মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
১৭ ঘণ্টা আগে
গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
১৭ ঘণ্টা আগে