ঢাকা থেকে সৌদিগামী ১১৮ ফ্লাইট ব্যাহত, ১৮ হাজার যাত্রীর যাত্রা বাতিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফাইল ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফাইল ছবি

ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর হামলার মুখে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে গত সাত দিনে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১১৮টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে ১৮ হাজার ৩৬২ জন যাত্রী আটকা পড়েছেন।

রোববার (১৮ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বার্তায় হালনাগাদ এ তথ্য জানিয়েছে। বেবিচক জানিয়েছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ৫২টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৬টি।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৩টি ও রিয়াদ এয়ারের ১০টি।

অন্যদিকে বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ২৩টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ছয়টি ও এয়ার ইন্ডিয়ার ছয়টি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement