২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাকে ডেকে এ বিষয়ে আলোচনা করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রাষ্ট্রদূত উপস্থিত হলে মন্ত্রণালয়ের সচিব (পূর্ব-পশ্চিম) তার সঙ্গে কথা বলেন। তবে আলোচনায় কী বিষয় উঠে এসেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছিলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে বিস্তারিত জানতে সৌদি সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ। সৌদি আরবের জবাব পাওয়ার পর বিষয়টি সম্পর্কে স্পষ্টভাবে জানানো সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি। মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদি সরকারের কাছে প্রয়োজনীয় সব তথ্য জানতে চাওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম নাজেরুল ইসলাম আব্দুল বশির ও সিতি আক্তার। গত বুধবার মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে তাঁদের এ সাজা দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, দেশটির নিরাপত্তা বাহিনী ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। তদন্তের পর তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং বিচারিক প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হয়। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, অপরাধের গুরুত্ব এবং মসজিদের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে ইসলামি আইনের ‘তাজির’ ধারায় তাদের সাজা দেওয়া হয়। তাজির হলো এমন শাস্তি, যা নির্ধারণের ক্ষেত্রে বিচারকের বিবেচনার সুযোগ থাকে। রায়ের পর রাজকীয় আদেশের মাধ্যমে সাজা কার্যকরের নির্দেশ দেওয়া হয় বলেও এসপিএর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তবে ঠিক কী ধরনের অপরাধে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, মক্কার কোন মসজিদে ঘটনাটি ঘটেছিল কিংবা কী পরিস্থিতিতে তাঁদের গ্রেপ্তার করা হয়, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement