পতিত আ.লীগের অভিযোগের সত্যতা পায়নি ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন: স্পিকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আইপিইউ কনভেনশন থেকে ফিরে রোববার সকালে বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে
আইপিইউ কনভেনশন থেকে ফিরে রোববার সকালে বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে

বাংলাদেশে বিপুল পরিমাণ নেতাকর্মী মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে বলে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) অভিযোগ করেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে তদন্ত শেষে আইপিইউ এর কোনো সত্যতা পায়নি বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রোববার (১১ অক্টোবর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে স্পিকার সংবাদিকদের এ কথা বলেন। তিনি তানজানিয়ায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের একটি কনভেনশন থেকে ফিরছিলেন।

স্পিকার বলেন, গত এপ্রিলে ইস্তাম্বুলে আইপিইউয়ের ১৫২তম অধিবেশন হয়। সেখানে যাওয়ার পর পতিত আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, বাংলাদেশে তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তাদের সেই অভিযোগের তদন্ত করার জন্য আইপিইউ সদস্যরা ঢাকা আসেন, তদন্ত করেন। তারা তদন্ত করে দেখেছেন, এ অভিযোগ মিথ্যা। কালো তালিকা থেকে বাংলাদেশের নাম সরিয়ে দেওয়া হয়েছে।

আগামী এক বছরের জন্য বাংলাদেশ আইপিইউ এশিয়া প্যাসিফিক গ্রুপের সভাপতি নির্বাচিত হয়েছে বলে জানান হাফিজ উদ্দিন আহমদ। এই সময়ে বাংলাদেশের স্পিকার হিসেবে তিনি সভাপতির এই পদে দায়িত্ব পালন করবেন।

স্পিকার বলেন, বাংলাদেশের বাস্তব পরিস্থিতি আমি সেখানে তুলে ধরেছি। গত ১৬ বছর বাংলাদেশের মানুষ কীভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে তা তুলে ধরেছি। গণতন্ত্রের জন্য বাংলাদেশের জনগণের সংগ্রাম বিশ্ববাসীকে অভীভূত করেছে। পতিত সরকারের তৈরি করা ভুল ধারণা কেটে গেছে।

তানজানিয়ায় গত ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে আইপিইউ কনভেনশন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ বাংলাদেশের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি দল কনভেনশনে অংশ নেয়।

স্পিকার বলেন, এই কনভেনশনে আমরা অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাহরাইন, ভুটান কানাডা ও তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংলাপ করেছি। মানবাধিকার কমিশনের সঙ্গেও বৈঠক হয়েছে। নানা গ্রুপের সঙ্গে সংলাপ করে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement