সৌরবিদ্যুৎ দিয়ে চাহিদার বড় অংশ পূরণ করতে চায় সরকার: অর্থমন্ত্রী

আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুতের মাধ্যমে দেশের বিদ্যুৎ চাহিদার বড় অংশ পূরণ করতে চায় সরকার। আগামী এক থেকে দুই বছরের মধ্যে এ লক্ষ্য অর্জনের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন সোলার ইকোসিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি জানান, সারা দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে আগামী এক থেকে দুই বছরের মধ্যে বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করার পরিকল্পনা রয়েছে সরকারের। এতে আমদানিনির্ভর জ্বালানির ওপর চাপ কমানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে।
ছাদে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করতে আগ্রহীদের সরকার সহযোগিতা করবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সৌরবিদ্যুৎ দিয়ে শুধু বাতি জ্বালানো নয়, ফ্রিজ, টেলিভিশন ও ওয়াশিং মেশিনের মতো বৈদ্যুতিক যন্ত্রও চালানো সম্ভব।













-9b3b1c.jpg)


