শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির
Md.AliHossainFakir.(2)-f9a867-480x270.webp)
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, জনগণ যা চাইবে সরকার সে অনুযায়ীই সিদ্ধান্ত নেবে এবং আইন ও সংবিধান অনুযায়ী যা প্রয়োজন সবই করা হবে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, ‘আপনারা এই দেশেরই মানুষ আপনারা শান্তিপ্রিয়। তাই না? আমি মনে করি আপনারা শান্তিরক্ষার জন্য, শৃঙ্খলা রক্ষার জন্য, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে সহযোগিতা করে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। এটি আমার অনুরোধ।
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে আইজিপি বলেন, ‘সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি। আগামীতেও ভালো থাকবে। আপনারা সবাই মিলে যারা যারা অশান্তি তৈরি করে তাদের বিপক্ষে অবস্থান নিন। তাদের সংখ্যা খুব বেশি নয়।’
দেশে যদি আইন মেনে চলা নাগরিক না থাকে, আপনারা যদি পুলিশকে সহযোগিতা না করেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে? প্রশ্ন তুলে তিনি বলেন, ধরেন এখানে ১০ লাখ লোক আছে, আর পুলিশ আছে ২০ জন। থানায় যদি এই ২০ জনের প্রতি আপনাদের মানসিক সমর্থন বা সার্বিক সহযোগিতা না থাকে, তাহলে তারা কাজ করতে পারবে না।
আইজিপি বলেন, ‘আপনারা যদি চান, পুলিশ এখানে দরকার নেই, আপনারা আপনাদের আইনশৃঙ্খলা মেইনটেইন করেন।’
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে পুলিশপ্রধান বলেন, ‘আপনারা কি চান আইনগত ব্যবস্থা? আসল কথা হলো জনগণ যা চাইবে, সেটাই সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। আইন ও সংবিধান অনুযায়ী যা দরকার, সবই করবে।’
এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি ঘোষণার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশে আগেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে। পরিণতি কী হয়, তা আপনারা দেখেছেন। আমরা শান্তি চাই, আমরা শান্তির পক্ষে।’
এর আগে সকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ অবস্থা পরিদর্শনে গোপালগঞ্জে পৌঁছান আইজিপি মো. আলী হোসেন ফকির। তার সঙ্গে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।


-efea98.jpg)











-dc9470-256x144.webp)


