ভারতীয় দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা বন্ধের অনুরোধ

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

দিল্লিতে পালিয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় উদ্বেগ জানিয়েছে ঢাকা। বিষয়টি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করে অবিলম্বে এ ধরনের প্রচার বন্ধে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।

বুধবার দিনের প্রথমার্ধে ঢাকায় ভারতীয় উপহাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রতি উদ্বেগ জানায় বাংলাদেশ।

মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এ বার্তা দেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ভারতীয় মূলধারার গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশবিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার মঞ্চ তৈরি করা দুই দেশের মধ্যে গঠনমূলক সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয়।

ভারতীয় কূটনীতিককে অনুরোধ করা হয়েছে, শেখ হাসিনার ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ যেন অবিলম্বে বন্ধ করা হয়, সে বিষয়ে নয়াদিল্লিকে বাংলাদেশ সরকারের বার্তা পৌঁছে দিতে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

১১ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

১১ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

১২ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১৪ ঘণ্টা আগে
Advertisement