দুর্নীতির মামলায় জয়-পুতুলের ৫ বছরের কারাদণ্ড

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। ছবি: সংগৃহীত
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। ছবি: সংগৃহীত

ঢাকার পূর্বাচলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এই আলোচিত রায় ঘোষণা করেন।

দীর্ঘ শুনানির পর ২৩ নভেম্বর যুক্তিতর্ক শেষ হলে আদালত রায়ের জন্য আজকের দিনটি ধার্য করেছিলেন। ধার্য তারিখ অনুযায়ী আজ রায় প্রদান করা হলো।

প্লট বরাদ্দে দুর্নীতির আলাদা তিন মামলার প্রতিটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement