জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৫: ১৭
সাবেক বিচারপতি এ বি এম খায়রুল হক। ছবি: সংগৃহীত
সাবেক বিচারপতি এ বি এম খায়রুল হক। ছবি: সংগৃহীত

রায় জালিয়াতির অভিযোগের মামলাসহ পৃথক চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

রোববার (৮ মার্চ) হাইকোর্টের বিচারপতি খায়রুল আলম ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

পৃথক চার মামলায় খায়রুল হকের জামিন প্রশ্নে রুলের ওপর গত বুধবার (৪ মার্চ) শুনানি শেষ হয়। শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য আজ রোববার দিন ঠিক করেন। এরই ধারাবাহিকতায় আজ এই রায় দিলেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসরুল হক চৌধুরী, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার সারা হোসেন, সাঈদ আহমেদ রাজা এবং আইনজীবী মোনায়েম নবী শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন।

আইনজীবীরা জানান, খায়রুল হকের বিরুদ্ধে দুদকের আরেকটি মামলা থাকায় তিনি এখনই কারামুক্তি পাচ্ছেন না।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement