আবু হেনা ও ঈদতাজুলের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আবু হেনা মো. রহমাতুল মুনিম (বাঁয়ে) ও ঈদতাজুল ইসলাম (ডানে)। ছবি: সংগৃহীত
আবু হেনা মো. রহমাতুল মুনিম (বাঁয়ে) ও ঈদতাজুল ইসলাম (ডানে)। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ও সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলামের নামে থাকা ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম। দুদকের উপপরিচালক সাইদুজ্জামান এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আবু হেনা মো. রহমাতুল মুনিম, ঈদতাজুল ইসলাম ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে তাদের নামে থাকা ব্যাংক হিসাবগুলোতে ‘সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের’ তথ্য পাওয়া গেছে।

আবেদনে আরও বলা হয়, দুদক জানতে পেরেছে, তারা বিভিন্ন মাধ্যমে এসব ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এভাবে সম্পদ সরিয়ে ফেলা হলে দুদকের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এসব ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।

২০২০ সালের ৬ জানুয়ারি এনবিআর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন আবু হেনা মো. রহমাতুল মুনিম। ২০২৪ সালের ৬ জানুয়ারি তাঁর মেয়াদ শেষ হয়। তবে অবসরের বয়স পার হয়ে যাওয়ার পরও শেখ হাসিনার সরকার তাঁকে চুক্তিতে এনবিআর চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রাখে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকার তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
আবু হেনা ও ঈদতাজুলের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ