দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার সাজা কার্যকর করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একই সঙ্গে দণ্ডিত হওয়ার কারণে আইন অনুযায়ী শেখ হাসিনার নতুন করে পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। তার ভাষ্য, পাসপোর্ট আইন অনুযায়ী কোনো দণ্ডিত ব্যক্তিকে নতুন পাসপোর্ট দেওয়ার এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার সাজা কার্যকরের বিষয়ে তিনি বলেন, ‘সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।’ অর্থাৎ দণ্ডের বিরুদ্ধে আপিল না করার বিষয়টিকে সাজা কার্যকরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই কেন, তার ব্যাখ্যায় মো. আমিনুল ইসলাম ‘বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩’-এর ৬ ও ৭ নম্বর আর্টিকেলের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘পাসপোর্ট দেওয়া না দেওয়া সম্পর্কিত আমাদের আইনের বিধানটা কী? ‘বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩’ অনুযায়ী কাউকে পাসপোর্ট ইস্যু করা হয়। বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ এর আর্টিকেল ৬ এবং ৭ অত্যন্ত প্রাসঙ্গিক।’

আর্টিকেল ৬-এর বিধান ব্যাখ্যা করে চিফ প্রসিকিউটর বলেন, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে দণ্ডিত হলে এবং তার সাজা ন্যূনতম দুই বছর হলে পাসপোর্ট কর্তৃপক্ষ তাকে পাসপোর্ট দিতে পারবে না। অন্যদিকে, আর্টিকেল ৭ অনুযায়ী নৈতিক স্থলনজনিত অপরাধে দণ্ডিত কোনো ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিল করা যেতে পারে। এ দুটি বিধানের মাধ্যমে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে আইনি বাধার বিষয়টি তুলে ধরেন তিনি।

শেখ হাসিনার ক্ষেত্রে এসব বিধান প্রযোজ্য উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। এটাকে নৈতিক স্থলনজনিত অপরাধ বলা হয়। যার ফলে সঙ্গত কারণেই বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছেন এবং পাসপোর্ট আইনের ৬ এর এ, বি, সি, ই- এই ধারাগুলি যদি কম্বাইন্ডলি দেখেন, সেখানে দেখবেন, যেহেতু তিনি দণ্ডপ্রাপ্ত, পাসপোর্ট অথরিটির আর কোনো এখতিয়ার নাই কোনো দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট ইস্যু করার।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad