কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
কপ৩১ সম্মেলনে যোগ দিতে সোমবার সকালে তুরস্কের পথে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
কপ৩১ সম্মেলনে যোগ দিতে সোমবার সকালে তুরস্কের পথে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) যোগ দিতে তুরস্কের পথে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। তার সফরসঙ্গী হিসেবে আরও রয়েছেন মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, রাজনীতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে আগামী ১২ নভেম্বর বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন তিনি।

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad