হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৭

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৬: ৩৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৯৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৫৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আটজনের মধ্যে চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুজন করে রয়েছেন। এ ছাড়া খুলনা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৮০ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৬ জনে।

হামের উপসর্গ নিয়ে বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে এগিয়ে ঢাকা। এ বিভাগে এখন পর্যন্ত ৫৬৮ জনের মৃত্যু হয়েছে। এরপর সিলেটে ২৩২ জন, চট্টগ্রামে ১৩২ জন ও ময়মনসিংহে ৯৯ জন মারা গেছেন। রাজশাহী বিভাগে মৃত্যুর সংখ্যা ৯৩ জন।

এ ছাড়া বরিশালে ৭১ জন, খুলনায় ৬৫ জন এবং রংপুর বিভাগে ২০ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত এসব মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad