বিটিভি-বেতারের স্বায়ত্তশাসনসহ গণমাধ্যম নীতিমালা পর্যালোচনায় ৫ সদস্যের কমিটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
দৈনিক পত্রিকা। ফাইল ছবি
দৈনিক পত্রিকা। ফাইল ছবি

গণমাধ্যম নীতিমালা পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সরকার। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের পথরেখা তৈরিতে কাজ করবে এই কমিটি।

সরকার জানিয়েছে, শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের নেতৃত্বে গঠিত এই কমিটি সরকারি মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে কাজ করবে। পাশাপাশি টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমের গত ১৫ বছরের নীতিমালা পর্যালোচনা ও ভবিষ্যতের নীতি প্রণয়নেও কাজ করবে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বৈঠকে এ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

উপদেষ্টা সিআর আবরারের নেতৃত্বে এই কমিটিতে আরও রয়েছেন— আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement