কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদের ভোট, তালিকা প্রকাশ ইসির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নির্বাচনে ভোট দিচ্ছেন নারী ভোটাররা। ফাইল ছবি: সংগৃহীত
নির্বাচনে ভোট দিচ্ছেন নারী ভোটাররা। ফাইল ছবি: সংগৃহীত

কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হবে, সেই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে অনুষ্ঠিতব্য এসব নির্বাচনে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসির ওয়েবসাইটে এ-সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়। ইসি উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত তালিকায় ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদগুলোর নাম ও ভোটের তারিখ উল্লেখ করা হয়েছে।

ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।

প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।

পূর্ণাঙ্গ তালিকা দেখুন এখানে—

সাড়ে চার হাজারের মতো ইউনিয়ন পরিষদের মধ্যে এবার পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার নির্দলীয়ভাবে স্থানীয় সরকারের এ নির্বাচন হবে।

নির্বাচনের ধাপ ও তারিখের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসির বলেন, “আমরা ঘোষণা দিয়ে দিয়েছি (ভোটের তারিখ), ফেজগুলো বলে দিয়েছি, কোনটা কোন তারিখে ভোট। যথাসময়ে তফসিল হয়ে যাচ্ছে।”

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad