রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসায় উঠেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ফ্যামিলি কার্ড প্রথম ধাপে দেশের হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত বয়োজ্যেষ্ঠ নারীদের জন্য চালু করা হবে। পরবর্তীতে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণিকেও অন্তর্ভুক্ত করে এই কার্যক্রম সর্বজনীন করা হবে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং আকাশপথে ঝুঁকি বিবেচনায় ৪ দেশে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
তিনি বলেন, দুর্নীতি যারা করবে, দুদক দুদকের মতো কাজ করবে। তবে আমরা কখনো দুর্নীতি প্রশ্রয় দেইনি আর ভবিষ্যতেও দেব না।
নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নির্ধারিত সময়ে খাদ্যপণ্য খালাস না করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় মশার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মশক নিধন কার্যক্রমে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, মশা নিয়ন্ত্রণে কোনো ধরনের অবহেলা, ব্যর্থতা বা দুর্নীতি সহ্য করা হবে না।
এই দেশ আমাদের প্রথম ও শেষ ঠিকানা মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদেরকেই কাজ করতে হবে।
আবহাওয়া অফিস বলছে, চলতি মাসের প্রথম ২৭ দিনেই ১১ বার কেঁপে উঠেছে বাংলাদেশের ভূমি। এগুলোর বেশিরভাগ উৎপত্তি আশপাশ অঞ্চলে হলেও অভ্যন্তরে কয়েকটি ঘটনা ঘটেছে। টানা এমন ভূকম্পন ছড়িয়েছে আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ভিন্ন ভিন্ন জায়গায় হওয়ায় আতঙ্কের বিশেষ কারণ নেই।
প্রতিমন্ত্রী বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে অত্যন্ত উদার ও ইতিবাচক ভূমিকা পালন করছে এবং এ ক্ষেত্রে কোনো ধরণের হস্তক্ষেপ নেই। তিনি বলেন, সাংবাদিকরা সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন।
ডা. জাহিদ বলেন, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন। সেটা যাতে সঠিকভাবে করা যায় সে লক্ষ্যে কাজ করার জন্য কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। কোনো ধরনের দুর্নীতি যাতে কাউকে স্পর্শ না করে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। বর্তমান সরকার ও প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচার
দেশের সব ভূমি অফিসে নামজারি, খতিয়ান ও মৌজা ম্যাপের সরকার নির্ধারিত ফি দৃশ্যমানভাবে সাইনবোর্ডে টানানোর নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।
দেশে বার্ষিক মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৯ ডলারে। আর জিডিপি প্রবৃদ্ধি দশমিক ৭৩ শতাংশ কমে হয়েছে ৩ দশমিক ৪৯ শতাংশ।
নতুন আদেশে দেখা গেছে, কিউএমজির দায়িত্ব পাওয়া লেফটেন্যান্ট জেনারেল শাহীনুল আগে এনডিসি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বে ছিলেন। সে হিসাবে কিউএমজি ও এনডিসি কমান্ড্যান্ট পদে মূলত পারস্পরিক বদল হয়েছে।
দিবসটি উদযাপনে সারা দেশে ৫৭০টি কমিটি করেছিল ইসি। তবে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সর্ব কর্মসূচি স্থগিত রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে কমিশন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনে কারচুপির অভিযোগ এনে আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক অতিরিক্ত গেজেটের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংশোধনী অনুযায়ী, পূর্বঘোষিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ ও ‘না’ মিলিয়ে ভোট কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি।
কিছু সময় পর কবি মোহন রায়হান নিজেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানান, তার পুরস্কারটি বাতিল করা হয়েছে। তার লেখা ‘তাহেরের স্বপ্ন’ কবিতাকে প্রধানমন্ত্রীর কাছে তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে লেখা হিসেবে হাজির করে তাকে পুরস্কারবঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।