শিগগিরই বাংলাদেশ পুলিশ–এ ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগ দেওয়া হবে।
আমান উল্লাহ আমান বলেন, জনগণ ভালোবেসে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে, তাই জনগণের সুখ-দুঃখে পাশে থাকার দায়িত্ব বিএনপি সরকারের। সেই অঙ্গীকার নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন।
কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অনেকে সমালোচনা করতে পছন্দ করেন। আমি বোঝাতে চেয়েছি চাঁদা এবং চাঁদাবাজি—দুটি জিনিসের মধ্যে পার্থক্য আছে। চাঁদাবাজি হচ্ছে সেটি যেটি মানুষকে বাধ্য করে জোর করে নেওয়া হয়।
‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৬। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ৩টার পর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রসিকিউটরদের দ্বন্দ্বে বিচার ব্যাহত হবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রীর বিশ্বাস— রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও জ্ঞানী-গুণীজন দিকনির্দেশনার ভূমিকা পালন করেন। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতী মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে।
তেজস হালদার ব্রোঞ্জ ঢালাই, ফাইবার গ্লাস ঢালাই, কাঠ খোদাই, মাটির মডেলিং ও টেরাকোটাসহ ভাস্কর্য শিল্পের বিভিন্ন জটিল কৌশলে একজন বিশেষজ্ঞ শিল্পী হিসেবে সুপরিচিত।
বিশ্বমানের একাডেমিক জীবন ছেড়ে দেশে ফিরে দীর্ঘ দুই দশক ধরে গণিত শিক্ষা ও গবেষণা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদারকে ২০২৬ সালের ‘একুশে পদকে’ ভূষিত করা হয়েছে।
ইসলাম উদ্দিন পালাকার বাংলাদেশের গ্রামীণ লোকসংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ পালাগান শিল্পী হিসেবে পরিচিত। ১৯৮৮ সাল থেকে পালাগান শিক্ষা শুরু করা এই শিল্পীর দল হাওর অঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্তে লোকসংস্কৃতি-ভিত্তিক পরিবেশনা করে আসছে।
বাংলাদেশে নৃত্যচর্চায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে ‘অ্যাডাল্ট বিগিনার্স ড্যান্স ক্লাসেস’ প্রবর্তন করেন অর্থী। ২০২০ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘অর্থী আহমেদ ড্যান্স একাডেমি’ এবং শিশুদের বয়স-উপযোগী সঠিক নৃত্যশিক্ষা নিশ্চিত করতে ‘ড্যান্স ইওর এজ’ আন্দোলনের সূচনা করেন।
১৯৫০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে স্পোর্টস রিপোর্টার হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন শফিক রেহমান। পরে তিনি লন্ডনে বিবিসির বিভিন্ন বিভাগে প্রায় ৩৫ বছর কাজ করেন। ১৯৭১ সালের জুন মাসে তিনি লন্ডনে চলে যান এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের পক্ষে কাজ শুরু করেন।
শিক্ষাবিদ হিসেবে নেদারল্যান্ডসের ডেলফট ইউনিভার্সিটি অব টেকনোলজি, হার্ভার্ড, ইয়েল ও টরন্টো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন স্থপতি মেরিনা। ২০১৬ সালে ঢাকার ‘বায়তুর রউফ মসজিদ’ ও ২০২৫ সালে ‘খুদি বাড়ি’ প্রকল্পের জন্য তিনি দুবার সম্মানজনক আগা খান পুরস্কার অর্জন করেন।
অধ্যাপক আব্দুস সাত্তার বাংলাদেশে অনুষ্ঠিত এশীয় চারুকলা প্রদর্শনীতে ‘ছাপচিত্র বা প্রিন্ট মেকিং’ মাধ্যমে গ্র্যান্ড অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) অর্জনের গৌরব লাভ করেন। ১৯৮৮ সালে লুবিয়ানা আন্তর্জাতিক প্রদর্শনীতে (যুগোস্লাভিয়া) বিশ্বের সেরা ১২৫ জন শিল্পীর তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল।
ববিতা দীর্ঘ অভিনয় জীবনে ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের মধ্যে রয়েছে— ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘আলোর মিছিল’, ‘আবার তোরা মানুষ হ’।
বাংলাদেশের সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক ২০২৬-এ ভূষিত হয়েছে ব্যান্ডদল ওয়ারফেজ। দেশের ইতিহাসে তারাই প্রথম কোনো ব্যান্ডদল হিসেবে এই পদকে ভূষিত হলো।
বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়েছে। স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনার হাতে তার এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।