প্রেস সচিব শফিকুল আলম জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন যে, ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, সেনাপ্রধান ২১ আগস্ট সরকারি সফরে চীনে যান এবং বুধবার রাতে দেশে ফেরেন। চীনে থাকার সময় তিনি পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, রো
তিনি বলেন, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতেই নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এটা প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকেও সেরকম ইন্সট্রাকশন দেওয়া হয়েছে। উনারা সব পদক্ষেপ গ্রহণ করছেন। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে মতভেদ রয়েছে, আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের ওপর দিয়ে এই মুহূর্তে একটি ঝড় বয়ে যাচ্ছে। এই ঝড়ের আঘাত আমাদের অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি ও সামাজিক জীবনসহ সব ক্ষেত্রে অনুভূত হচ্ছে। ঝড় যখন আসে, তখন মানুষ তার সবচেয়ে বড় সম্পদ রক্ষা করার চেষ্টা করে। এ মুহূর্তে আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো জুলাই অভ্যুত্থানের ভেতর দিয়ে
দেশি-বিদেশি সংবাদ প্রবাহে নতুন দৃষ্টিভঙ্গি উপহার দিতে সোমবার (১ সেপ্টেম্বর) বাজারে এসেছে এই ইংরেজি দৈনিক। নতুন লোগোসহ পত্রিকাটির ট্যাগলাইন রাখা হয়েছে ‘উইন্ডো টু দ্য ওয়ার্ল্ড’।
সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ সাত হাজার ৫০৪ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ছয় কোটি ২২ লাখ পাঁচ হাজার ৮১৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এক হাজার ২৩০ জন।
উপদেষ্টা বলেন, পলিথিনের বহুল ব্যবহার মাটি, পানি ও জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে। বিপরীতে পাটের তৈরি ব্যাগ টেকসই, পুনঃব্যবহারযোগ্য এবং পরিবেশবান্ধব। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে গৃহীত এ প্রকল্পের আওতায় টিসিবির ডিলার এবং বাজারের বণিক সমিতির মাধ্যমে ভর্তুকি মূল্যে পাটের
তিনি বলেন, ‘যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টাটা ব্যর্থ হয়েছে। তাই জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। জাতীয় পার্টি হচ্ছে একটি সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী দল। আমরা দেখেছি, বিগত সময়ে জাতীয় পার্টি আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে।’
তিনি বলেন, ‘যানজটের একটা বড় কারণ হলো, একটি সড়কের যদি কোনো একটা কোণা ব্লক হয়ে যায়, তাতে ঢাকা শহর অ্যাফেক্টেড হয়। আমি সবার কাছে অনুরোধ করব, এগুলো যেন একটি সুনির্দিষ্ট জায়গায় করা হয়। মাঠ রয়েছে, কিংবা আমাদের সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে - এসব জায়গায় করা হলে জনদুর্ভোগটা কম হবে।’
বাংলাদেশ পুলিশ এফসির প্রেসিডেন্ট হিসেবে নতুন খেলোয়াড়দের স্বাগত জানিয়ে সাজ্জাত আলী বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। শত ব্যস্ততার মধ্যেও ক্রিকেট দলকে শক্তিশালী করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। এরই অংশ হিসেবে নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্তি পুলিশ এফসিকে আরও শক্তিশাল
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল শনিবার যমুনায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে নিরাপত্তা উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক হয়েছে। গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নুর, রাশেদ খান ও ছাত্র অধিকার পরিষদের নাজমুল হাসান আহত হয়েছেন। এই লাঠিচার্জের জন্য একটি
বিবৃতিতে সরকার বলে, ২০১৮ সালে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে নুরুল হক নুর ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। একজন ছাত্রনেতা হিসেবে তিনি তরুণদের সংগঠিত করেছিলেন, বিভিন্ন মত ও কণ্ঠকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছিলেন। চব্বিশের জুলাইয়ে গণ-অভ্য
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আগামীকাল রোববার বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অ্যাটর্নি জেনারেল বলেন, গণহত্যা, সন্ত্রাস ও ফ্যাসিবাদের কারণে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে তবে জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে না? জাতীয় পার্টি ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশের মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে। দেশের মানুষের রক্ত নিয়ে খেলেছে জাতীয় পার্টি।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, আহত অবস্থায় রাতে যখন আনা হয় প্রথমে ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসকরা নুরকে দেখেন। পরে সেখান থেকে তাকে ওয়াল স্টক ইমারজেন্সি সেন্টারে (ওসেক) রাখা হয়। পরে রাতেই আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন বুয়েট শিক্ষার্থী সৈয়দ শাদিদ নাসিফকে দেখতে গেছেন প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব। এ সময় দুই বিশেষ সহকারী তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।