ডেস্ক, রাজনীতি ডটকম

বর্ধিত কলেবরে নতুন রূপে প্রকাশ পেয়েছে ‘দ্য টাইমস অব বাংলাদেশ’। দেশি-বিদেশি সংবাদ প্রবাহে নতুন দৃষ্টিভঙ্গি উপহার দিতে সোমবার (১ সেপ্টেম্বর) বাজারে এসেছে এই ইংরেজি দৈনিক। নতুন লোগোসহ পত্রিকাটির ট্যাগলাইন রাখা হয়েছে ‘উইন্ডো টু দ্য ওয়ার্ল্ড’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদপত্রটির সংবাদ কার্যক্রম দ্য টাইমস অব বাংলাদেশের সম্পাদনা বোর্ড দ্বারা পরিচালিত। এটি রাজনৈতিক, বাণিজ্যিক বা মালিকানার প্রভাবমুক্ত, যা প্রচলিত সংবাদমাধ্যমের চেয়ে ভিন্ন।
টাইমস অব বাংলাদেশের সম্পাদনা পরিষদের সদস্য এম আবুল কালাম আজাদ বলেন, সম্পাদকীয় স্বাধীনতা আমাদের মিশনের এক অবিচ্ছেদ্য অংশ। আমরা স্বচ্ছ, নীতিবান ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। কী প্রতিবেদন হবে, কীভাবে প্রতিবেদন উপস্থাপনা করা হবে, কখন প্রকাশ করা হবে— সব বিষয়ই প্রভাবমুক্ত হয়ে পেশাদার দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়।
টাইমস অব বাংলাদেশের বিষয়বস্তু ব্যাপকভাবে বিস্তৃত। এর মধ্যে রয়েছে— রাজনীতি, ব্যবসা, খেলা, স্বাস্থ্য সেবা, অপরাধ, প্রযুক্তি, বিনোদন ও সংস্কৃতি।
পত্রিকাটির সম্পাদকীয় পরিষদ বলছে, ব্রেকিং নিউজের পাশাপাশি পাঠক ও দর্শকদের জন্য থাকছে ভিজ্যুয়াল স্টোরিটেলিং, টক শো ও ইভেন্ট বিশ্লেষণের মতো বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া কনটেন্ট। এগুলো আধুনিক সময়ের গণমাধ্যমের পাঠক-দর্শকদের সমৃদ্ধ করবে।
মুদ্রিত সংস্করণের পাশাপাশি অনলাইন সংস্করণও রয়েছে টাইমস অব বাংলাদেশের। পাশাপাশি থাকছে ই-পেপার যা দৈনিক পত্রিকার মেজাজ ঠিক রেখে নিউজ পোর্টালের মাধ্যমে তথ্য ও ভিজ্যুয়াল কনটেন্ট উপহার দেবে।
টাইমস অব বাংলাদেশ বলছে, একঝাঁক তরুণ সাংবাদিক নিরলস পরিশ্রমের মাধ্যমে টাইমস অব বাংলাদেশকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত করতে বদ্ধপরিকর, যা পাঠকদের উপহার দেবে পূর্ণাঙ্গ মিডিয়া অভিজ্ঞতা।

পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’
৩ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করা কয়েকজন ব্যক্তি বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ অ্যাখ্যা দিয়ে গালিগালাজ করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতি কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডা শু
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন রয়েছে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক। এ ছাড়া সরকারি হাসপাতালে অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ীও চিকিৎসকের শূন্য পদ রয়েছে ১১ হাজার ৪৯৫টি।
১২ ঘণ্টা আগে
এর আগে ছাদে সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এ ক্ষেত্রে সরকার জাতীয় গ্রিডে যুক্ত হওয়া প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সাড়ে ১০ টাকা করে দেবে।
১২ ঘণ্টা আগে