গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, এই দ্বীপটি "নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে" এবং এর "আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে।"
ভোটের মাঠে বিজয়ী হতে বিএনপির প্রতীক ধানের শীষে নির্বাচন না করলে খুব একটা সুবিধা করতে পারবেন না— এটিকেই বাস্তবতা মানছেন সবাই। ফলে জোটের প্রার্থী হিসেবে বিএনপির পক্ষ থেকে ছাড় পেলেও আরপিও সংশোধনীর মারপ্যাচে ধানের শীষ প্রতীক পাওয়ার জন্য দল ছেড়ে সরাসরি যোগ দিতে হচ্ছে বিএনপিতেই।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জেলাটিতে তাপমাত্রা নেমে এসেছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।
এদিকে রয়টার্সের বরাতে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা–সংক্রান্ত বিষয়ে জড়িত চার কর্মকর্তা চুক্তির সংবেদনশীলতার কারণে নিজেদের পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানান।
সোমবার (২২ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। শিলিগুড়ি টাইমসের খবরে বলা হয়েছে, এ দিন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ কর্মসূচি ও ভিসা অফিস ঘেরাও করে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে ডেইলি স্টার কর্তৃপক্ষ। মামলায় অজ্ঞাত ৩৫০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে অগ্নিসংযোগে পত্রিকাটির ৪০ কোটি টাকার ক্ষতির কথা বলা হয়েছে।
বিএনপি এ সিদ্ধান্ত জানালে সোমবার গণঅধিকার পরিষদের জাতীয় নির্বাহী কমিটি বৈঠকে বসে। বৈঠকে গণঅধিকার পরিষদের নেতারা জানান, বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী মাত্র দুটি আসনে সমঝোতায় তারা রাজি নন। অন্তত ১০টি আসন পেলে আসন সমঝোতা করা সম্ভব বলে মত দেন অধিকাংশ নেতা।
হাসনাত বলেন, যখন আমি বলেছিলাম যে কুমিল্লার অনেক আসনে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, তখন যারা আমার বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করেছিলেন, আজ তাদের হাতেই শহিদ জিয়ার রাজনীতির জানাজা হচ্ছে।
দলের মনোনয়নের তালিকায় নাম না থাকায় স্বতন্ত্র হিসেবে তিন আসনে তার মনোনয়নপত্র সংগ্রহের খবর জেলায় ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে। ‘সিলভার সেলিম’ স্বতন্ত্র প্রার্থী হলে ভোটের হিসাব কী দাঁড়াবে, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। কোনো কোনো আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ‘সুবিধা’ পেতে পারেন বলেও মনে করছেন ভোটারদের
‘ওসমান হাদির রক্তের ওপর দাঁড়িয়ে জামায়াতে ইসলামী ও তার সহযোগী বুদ্ধিবৃত্তিক সমাজ ওসমান হাদির নামে তারই চিন্তাচেতনার বিরুদ্ধে গিয়ে পত্রপত্রিকা অফিসগুলোতে সহিংসতা করছে’— বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।