বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে ১০ রুটে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। পাশাপাশি এ দিন তিনটি স্বল্প দূরত্বের কমিউটার ট্রেন বন্ধ থাকবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সব ধরনের কনস্যুলার ও ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে। অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার বিকেলে রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনাস্থল পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
রাজধানী মস্কোকে গাড়ি বোমা হামলায় রাশিয়ার সেনাবাহিনীর এক জেনারেল নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ফিতা কেটে ভোটের গাড়ির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এর আগে শাহাদাত হোসেন সেলিম গত ৮ নভেম্বর নিজের দল ‘বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)’ বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন। সেলিম ১২ দলীয় জোটের মুখপাত্র ছিলেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ডিএনএ নমুনা প্রোফাইলিং সিআইডিকে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ।
জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে জানানো হয়, তোপখানা রোডে তাদের দলীয় কার্যালয়টি অবৈধ দখলে থাকায় তারা নির্বাচনি কার্যক্রম পরিচালনা করতে পারছেন না, যা একটি সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।
বিএনপির সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানায় দলটি।